বাজেট সঙ্কটে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর দুই দিন বন্ধ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আর্থিক সংকটে বন্ধ হয়ে যাচ্ছে জাতিসংঘ সদর দফতর। চরম আর্থিক সংকটের কথা আগেও জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এমনকি হুশিয়ারিও দিয়েছিলেন, আর্থিক সংকটের কারণে সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এবার সে আশঙ্কাই সত্যি হচ্ছে।
শুক্রবার এক টুইটার বার্তায় সংস্থাটি জানায়, অর্থ সংকটের কারণে চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর দু’দিন (শনিবার-রোববার) বন্ধ থাকবে। ওই টুইট বার্তায় সংস্থাটি জানায়, জাতিসংঘ বর্তমানে চরম অর্থ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়টি ১৯ ও ২০ অক্টোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
টুইট বার্তায় অবশ্য সদস্য দেশগুলোর দিকে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছে জাতিসংঘ। বলা হয়েছে, আপনার দেশ কি এখনও জাতিসংঘের নিয়মিত বাজেটের অর্থ প্রদান করছে।
এর আগে অর্থ সংকটের কারণে গত সপ্তাহে সদর দফতরের ভেতরে থাকা এসি ও এসক্যালেটরগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। আর এবার পুরো সদর দফতরই দু’দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সংস্থাটি।
সদস্য দেশগুলোর কাছ থেকে পাওয়া অর্থের ওপরই নির্ভরশীল জাতিসংঘ। রাষ্ট্রগুলো নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত অর্থ পরিশোধ না করার কারণেই তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়েছে সংস্থাটি। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, গত এক দশকে এমন অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হয়নি জাতিসংঘকে। ৬০টি দেশের কাছ থেকে জাতিসংঘের প্রাপ্য অর্থ এখনও আদায় করা যায়নি। ফলে চলতি অর্থবছরে প্রায় ১৪০ কোটি ডলারের ঘাটতি দেখা গেছে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের