নিউইয়র্কে “জালালাবাদ এসোসিয়েশন অব ব্রঙ্কস” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে “জালালাবাদ এসোসিয়েশন অব ব্রঙ্কস” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজার এভিনিউর আল আকসা রেস্টুরেন্টে গত ১৪ অক্টোবর সোমবার রাতে ব্রঙ্কসে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর সমন্বয়ে নতুন সংগঠন প্রতিষ্ঠার লক্ষে এক সভায় এ উদ্যোগ নেয়া হয়। সভায় ব্রঙ্কসে বসবাসরত উপস্থিত বৃহত্তর সিলেটবাসী “জালালাবাদ এসোসিয়েশন অব ব্রঙ্কস” নামে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। সভায় নতুন কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়। পরবর্তী সভায় সংগঠনের নাম চূড়ান্তকরণ সহ কার্যকরী কমিটি গঠনের বিষয়ে উপস্থিত সকলে একমত পোষন করেন। পরবর্তী সভার তারিখ ও স্থান পরে জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আছাদ উদ্দিনের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট সাদেকুর রহমান সুফিয়ান, সাহেদ আহমদ, সেবুল খান মাহবুব ও মোস্তাকুর রহমান লিটনের পরিচালনায় এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বোর্ড অব ট্রাষ্টি আব্দুস শহীদ, সাবেক ট্রাস্টি জকি চৌধুরী ী সাজু, সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, সাবেক সহ সভাপতি মির্জা মামুন রশিদ, আবদুল বাছির খান ও মোতাহার হোসেন রুবেল, সাবেক কার্যকরী সদস্য মোশাহিদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ আল ওয়াহিদ নাজিম, রিয়াজ কামরান, জামাল হুসেন, মো. লুকমান হোসেন, হাবিব ফয়েজি, জামাল আহমেদ, মাসুম, মাহমুদুর রহমান চৌধুরী সুফিয়ান, তৌফিকুর রহমান, মো. লিয়াকত আলী, হুমায়ূন কে সুয়েব, সফিকুর রহমান প্রমুখ। সভায় ব্রঙ্কসে বসবাসরত বিপুল সংখ্যক বৃহত্তর সিলেটবাসী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ব্রঙ্কসে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়, পরস্পর সহযোগিতা প্রদান, সামাজিক কর্মকান্ড, নতুন প্রজন্মের শিশু-কিশোরদের উপযোগি নানা কর্মসূচি গ্রহণ সহ বৃহত্তর সিলেটবাসীর সার্বিক উন্নয়নে নয়া সংগঠনটি প্রয়াস চালাবে। নতুন ইমগ্র্যান্টদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেও সচেষ্ট থাকবে প্রস্তাবিত সংগঠনটি।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK