Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কের স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ অক্টোবর : মামুন’স টিউটোরিয়ালে ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়ার্কশপ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: October 22, 2019 | 7:01 PM

https://www.facebook.com/USANewsNY/videos/441637796464395/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তি পরীক্ষা আগামী ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওয়ার্কশপ করেছে প্রবাসে বাঙালি কমিউনিটির অন্যতম সেরা টিউটোরিং সেন্টার মামুন’স টিউটোরিয়াল। গত ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যে সাড়ে ৬টায় মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় এবং ২০ অক্টোবর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটস শাখায় পৃথক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন এবং শিক্ষকতায় বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন মি. স্কট।

ওয়ার্কশপে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়। এসময় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন টিচার শেখ আল মামুন এবং মি. স্কট। ওয়ার্কশপে স্পেশালাইজড্ হাই স্কুলে ভতিচ্ছুক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ওয়ার্কশপে জানান হয়, স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ নিতে হলে অবশ্যই ভালো স্কোর থাকতে হয়। এর মধ্যে স্টাইভেসেন্ট হাই স্কুলের স্কোর হচ্ছে ৫৫০, ব্রঙ্কস সায়েন্সে স্কোর ৫২০, ব্রুকলিন টেকে স্কোর ৪৯০। ওয়ার্কশপে হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন বলেন, এ শিক্ষা বর্ষে প্র্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে ভালো স্কোর করতে পারে এজন্যই এ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলের জন্য সব ধরণের গাইডলাইন দেয়া হয়েছে। স্পেশালাইজড্ হাই স্কুল সিলেকশন বিষয়ে নির্দেশনা দেয়া হয়। ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্ক, প্রস্তুতিমূলক টেস্টের ওপর গুরুত্ব দেয়া হয়।

ওয়ার্কশপে হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন বলেন, মামুন’স টিউটোরিয়ালের সহযোগিতায় প্রতি বছর বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী সিটির বিভিন্ন স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। তার প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় ইতোমধ্যে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে।

শেখ আল মামুন জানান, টিউটোরিয়ালে সকল বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এ ব্যাপারে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় মামুন’স টিউটোরিয়াল থেকে ভবিষ্যতে আরও বেশি ছাত্র-ছাত্রী স্পেশালইজড হাই স্কুলে ভর্তির সুযোগ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন শেখ আল মামুন।
উল্লেখ্য, নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তি পরীক্ষা আগামী ২৬ ও ২৭ অক্টোবরে অনুষ্ঠিত হবে। প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পায়।
এদিকে, মামুন’স টিউটোরিয়ালে বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেখ আল মামুন তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২ এবং ৩৭-২১, ৭২ স্ট্রিটের দোতলায় (টক অব দ্য টাউন রেস্টুরেন্টের ওপরে) জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২। ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০ এবং ৭১৮-৫০৭-২১১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV