Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিইউয়র্কে কন্যা সন্তানের মা হলেন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী রুমানা

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: October 23, 2019 | 7:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মডেল ও অভিনেত্রী রুমানা কন্যা সন্তানের মা হলেন। নিউইয়র্কের স্থানীয় সময় ২২শে অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় লং আইল্যান্ড জুইশ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুমানা। মেয়ের নাম রাখা হয়েছে আভাঙ্কা রহমান। রুমানার এটাই প্রথম সন্তান। ডা. দীপক নন্দা ও তার টিমের তত্ত্বাবধানে রুমানার প্রথম সন্তান পৃথিবীর আলোর মুখ দেখে। প্রথমবারের মতো মা হয়ে ভীষণ আনন্দিত এ অভিনেত্রী। তিনি বলেন, নারী জীবনের পূর্ণতার স্বাদ পেলাম মা হওয়ার মধ্যদিয়ে। ভীষণ খুশী তিনি। বলেন, আমার চেয়ে আরো বেশি খুশি হয়েছেন আমার স্বামী, তার পরিবার ও আমার মা। আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা তিনি আমাকে সুস্থ, সুন্দর একটি কন্যা উপহার দিয়েছেন। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। মেয়ে আভাঙ্কার নামটি রেখেছেন রুমানার স্বামী এলেন রহমান। যার অর্থ শক্তিশালী। রুমানার স্বামী এলান রহমান তার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

২০১৫ সালের ৭ই আগস্ট রুমানা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এটি রুমানার তৃতীয় বিয়ে, এলিনের দ্বিতীয় বিয়ে। এর আগে, রুমানা প্রথম বিয়ে করেন উপস্থাপক আনজাম মাসুদকে। সেই বিয়ে বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পর তিনি সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। প্রসঙ্গত, রুমানা মডেলিং ও অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন রুমানা। সর্বশেষ রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ২০১৪ সালে অভিনয় করেন ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে তিনি। এরপর আর সিনেমা কিংবা নাটকে অভিনয় করতে দেখা যায়নি তাকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV