মিশিগান জাসাসের সভা : খালেদার মুক্তি আন্দোলন জোরদারে বড় ধরনের শো-ডাউনের প্রস্তুতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে আন্তর্জাতিক সমর্থন জোরদারকল্পে মিশিগানে বড় ধরনের একটি শো-ডাউনের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে ২০ অক্টোবর রোববার সন্ধ্যায় মিশিগান স্টেট জাসাসের উদ্যোগে এক সভা হয়েছে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে। সভাপতিত্ব করেন মিশিগান জাসাসের সভাপতি রিয়াজ আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হোসেন শোভন। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের সহ-সভাপতি এনাম উদ্দিন শাহেদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান রুমন।
নেতৃবৃন্দ আলোচনাকালে বিশেষভাবে উল্লেখ করেন যে, এই প্রবাসেও আন্দোলন রচনা করতে হবে। অন্যথায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তির পথ সুগম হবে না। আর এ আন্দোলনের প্রতি বিশ্ববিবেককে সম্পৃক্ত ঘটাতে হবে। আর এটি সম্ভব বড় ধরনের শো-ডাউনের মধ্য দিয়ে। মিশিগানের রাজনীতিকদের সাথেও সম্পর্কজোরদার করতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে জাগ্রত করার স্বার্থে খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই। জাসাস নেতা এনাম উদ্দিন শাহেদ বলেন, ক্ষমতাসীনদের ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নেতা-কর্মীর সাথে জাসাসের বিদ্যমান সম্পর্ক আরো গভীর করতে হবে আন্দোলনের পথবেয়ে।
এই কর্মসূচির আগেই মিশিগান স্টেট জাসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ওপরও সকলে একমত পোষণ করেন। গুরুত্বপূর্ণ এ সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মিশিগান স্টেট জাসাসের সিনিয়র সহ-সভাপতি হেলাল আবেদীন, সহ-সভাপতি আফজালুর রহমান এবং আনোয়ার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম শামিম, জাসাসনেতা আফাজউদ্দিন, মো.শাহজাহান হিটলার, সাজউদ্দিন,সেলিম আহমদ, আব্দুল মুকিত পন্নী, পারভেজ আহমেদ সরোয়ার আহমেদ, সাইফুল আলম খান, মন্নান আহমেদ, খালেদুর রহমান, সৈয়দ রুবেল, শামসুল হুদা পাশা প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests