Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নোবেলের দ্বিতীয় কনসার্ট ৩ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: October 23, 2019 | 7:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশ্বের সকল দেশে বসবাসরত বাংলা ভাষা ভাষীদের মধ্যে নোবেল একটি সর্বাধিক পরিচিত নাম এবং প্রিয় ফেস। আমেরিকার সর্বত্রই এখন নোবেলের জয়জয়কার। সকলের মুখে নোবেল বন্দনা। গত ৩১ আগষ্ট কানেক্টিকাটের ম্যানচেষ্টার দিয়ে তার ইউএসএ যাত্রা শুরু। একে একে তিনি এরিজোনা, মিসিগান, ডালাস, হিউসটন, সান ফ্রান্সিসকো, সান ডিয়েগো, লস এন্জেল্স, কানসাস, নিউজার্সি, ডিসি, মেরীল্যান্ড, নর্থ ক্যারোলিনা, শিকাগোসহ সমগ্র ইউএসএ জুড়ে তিনি প্রায় ২৫টি একক শো করেন।

নিউইয়র্কে প্রথম শো করেন ১৫ সেপ্টেম্বর। প্রথম কনসার্টের ব্যাপক সাড়া পাওয়ার পর দর্শকদের পক্ষ থেকে আয়োজকদের কাছে অনুরোধ আসতে থাকে আবার শো আয়োজনের জন্য। কিন্তু পুরো ইউএসএ জুড়ে পূর্বনির্ধারিত শো থাকায় সেটা সম্ভব হচ্ছিল না। কিন্তু চাহিদা আর উপেক্ষা করা গেল না। দেশে ফিরে যাওয়ার আগে শেষ শো নিউইয়র্কে আয়োজনের জন্য সময় দেন নোবেন। আগামী ৩ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে শোটাইম মিউজিক আয়োজন করতে যাচ্ছে নোবেলের ইউএসএ’র শেষ কনসার্ট। শোটাইমের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রথম শো এর সফলতা পর থেকে দর্শকদের কাছে থেকে অনুরোধ আসতে থাকে পুনরায় শো আয়োজনের জন্য। তাই দর্শকদের কথা মাথায় রেখেই দ্বিতীয় শো আয়োজন করতে যাচ্ছি। তিনি আরো বলেন, দর্শকই আমার সকল শো এর প্রাণ, তাদের অনুরোধ উপেক্ষা করি কিভাবে? তাই এই আয়োজন। আশা করি প্রথম শো-এর মতো এটিও সফল হবে। আলমগীর খান আলম তার সকল স্পন্সর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV