Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

অভিবাসী মর্যাদায় যুক্তরাষ্ট্রে আসার ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী কাজল ও তার শিশু পুত্র আব্দুল্লাহর দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: October 24, 2019 | 10:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : অভিবাসী মর্যাদায় যুক্তরাষ্ট্রে আসার ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল (৫০) এবং তাঁর ১২ বছরের শিশু পুত্র আব্দুল্লাহ উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। গত ২৩ অক্টোবর বুধবার স্থানীয় সময় বাদ জোহর অ্যারিজোনার ফিনিক্স সিটির ইস্টভেলী ইসলামিক সেন্টার মসজিদে একই সঙ্গে জানাজা শেষে পিতা-পুত্রের মরদেহ দাফন করা হয় মারিকোপা রাহমা কবরস্থানে।

অ্যারিজোনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল এবং তাঁর ১২ বছরের ছেলে আব্দুল্লাহ উদ্দিন নিহত হন। নিহতদের বাড়ি বাংলাদেশের লক্ষ্মিপুর জেলায়। পিত-পুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাঙালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নিহতদের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল তাঁর ছেলে আব্দুল্লাহ উদ্দিনকে নিয়ে ফিনিক্স সিটি সংলগ্ন ইস্টভেলী ইসলামিক সেন্টার মসজিদে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশে বাসা থেকে হেঁটে যাচ্ছিলেন। ইরি স্ট্রিট অতিক্রমের সময়েই পিতা-পুত্র দুর্ঘটনায় পতিত হন। এসময় কালো রংয়ের ডজ ডুরঙ্গ গাড়িটি আলমা স্কুল রোর্ড অতিক্রমকালে তাদেরকে চাপা দিয়ে কেটে পড়ে বলে সেখানকার পুলিশের ডিটেকটিভ শেথ টাইলার জানান। বিকেল পৌণে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গাড়ির ধাক্কায় মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল ঘটনাস্থলে মারা যান। মারাত্মক আহত অবস্থায় আব্দুল্লাহকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর পরই ঘাতক চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে বুধবার

সকালে পুলিশ ঘাতক চালক মিশেল হেগারম্যান (৫৪) কে গাড়িটি সহ তার বাড়ি থেকে গ্রেফতার করে।
মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল তাঁর ছেলে আব্দুল্লাহ, স্ত্রী ও কলেজ পড়–য়া একমাত্র মেয়ে সহ ঘটনার মাত্র ১০ দিন আগে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। ২২ অক্টোবর মঙ্গলবার আব্দুল্লাহর স্থানীয় স্কুলে সিক্স গ্রেডে ভর্তি হওয়ার কথা ছিল। মিসবাহ উদ্দিন কাজলরা চার ভাই। কাজলের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল আমেরিকা প্রবাসী। তার আবেদনেই তিনি অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল ৪৫ বছর আগে তার জন্য আবেদন করেছিলেন। কাজলের আরেক বড় ভাই অস্ট্রেলিয়া প্রবাসী। সর্ব কনিষ্ঠ ভাই ঢাকার বাড্ডায় বসবাস করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV