Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচনী কার্যক্রম স্থগিত, মামলার শুনানী ২৫ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: October 24, 2019 | 12:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করে দিয়েছেন ব্রঙ্কস সুপ্রিম কোর্ট। গত ২২ অক্টোবর নির্বাচনী কার্যক্রম স্থগিতের নির্দেশ প্রদান করেন মাননীয় সুপ্রিম কোর্ট। কোর্ট অর্ডার আগামী ২৯ অক্টোবরের মধ্যে বিবাদী পক্ষের নিকট পৌঁছানোর জন্য বলা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান কমিটির সহ সভাপতি আব্দুস শহীদ ও জয়নাল আহমেদ চৌধুরী, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, সদস্য আবদুল বাসির খান, মো. লুকমান হোসেন ও ফারুক আহমেদ বাদী হয়ে পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনী কার্যক্রম স্থগিত চেয়ে নিউইয়র্ক স্টেট সুপ্রীম কোর্টে পার্কচেষ্টার জামে মসজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় পার্কচেস্টার জামে মসজিদ ইনক, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ও কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ এবং মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরীকে। মামলার ডকেট নম্বর ২৬০৭৬৬-১৯। মাননীয় আদালত পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রদান করে পার্কচেস্টার জামে মসজিদকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দেওয়ার জন্য সময় নির্ধারণ করে দেন। এ মামলার শুনানীর তারিখ আগামী ২৫ নভেম্বর।


পার্কচেষ্টার জামে মসজিদের বর্তমান কমিটির ৮ কর্মকর্তার দায়ের করা মামলার আরজিতে তারা মসজিদের গঠনতন্ত্র লঙ্ঘন, ভোটার তালিকা প্রণয়নে অনিয়ম সহ নানা অভিযোগ উত্থাপন করে নির্বাচনের ওপর আদালতের নিষেধাজ্ঞা জারি সহ আদালতের হস্তক্ষেপ কামনা করেন।


মাননীয় আদালতের নির্দেশনায় নির্বাচনী কার্যক্রম স্থগিত সহ ২০১৮ সালের ১ জানুয়ারী থেকে বর্তমান পর্যন্ত পার্কচেস্টার জামে মসজিদের যাবতীয় হিসাব-নিকাস, মেম্বারশীপ রেকর্ড আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া মসজিদের কার্যকরী কমিটি ও নির্বাচন কমিশনকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত মসজিদের ফান্ড থেকে কোন প্রকার অর্থ ব্যয় করা থেকেও বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে পার্কচেস্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তাদের আইনজীবী মাননীয় আদালতের নোটিশ পেয়েছেন। তারা আদালতের নির্দেশনা মতোই সব কিছু করবেন বলে জানান তিনি।
এদিকে, পার্কচেষ্টার জামে মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তাঁরা আদালতের নোটিশ পাননি। তবে পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনী কার্যক্রমের বিরুদ্ধে কোর্টে মামলা দায়েরের কথা তারা শুনেছেন। কোর্টের নির্দেশ না পাওয়া সত্ত্বেও মাননীয় কোর্টের প্রতি যথাযত সম্মান জানিয়ে নির্বাচনী কার্যক্রম আপাদত স্থগিত রেখেছি। মাননীয় কোর্টের নির্দেশ হাতে আসার পর আদালতের নির্দেশনায় অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে।
তিনি জানান, পার্কচেষ্টার জামে মসজিদের ২০২০-২০২৩ সালের নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদে ২টি প্যানেল থেকে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। গত ১৯ অক্টোবর শনিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার নির্ধারিত তারিখে প্রার্থীরা মসজিদের দো’তলায় সরাসরি নির্বাচন কমিশনের নিকট তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি সহ মনোনয়ন পত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনার আজিজুল করিম, মাহিদুল ইসলাম, সালেহ আহমদ ও মনসুরুল হাসান।
প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী খোকন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, এ নির্বাচনে ‘মোস্তাক-আম্বিয়া’ পূর্ণ প্যানেলে এবং ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র দাখিল করা হয়।
পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে অসম্পন্ন হওয়ায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের এডুকেশন সেক্রেটারী প্রার্থী ওবায়েদ আনসারীর মনোয়নপত্র বাতিল হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন চুড়ান্ত প্রার্থী তালিকায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের ১৪ জনের নাম প্রকাশ করে। ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের চুড়ান্ত তালিকাভূক্ত প্রার্থীরা হলেন : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) হারুন আলী, সহ সভাপতি (২) মো: আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কালচারাল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, সদস্য : সোহান আহমদ, তারেক আহমদ, মো: আব্দুল গফুর ও কামরুল হাসান।
অপরদিকে, ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেল থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে অসম্পন্ন হওয়ায় এই প্যানেলের ৩ জনেরই মনোয়নপত্র বাতিল হয়। তারা হলেন : সভাপতি প্রার্থী সাব্বির কাজী আহমদ. সাধারণ সম্পাদক প্রার্থী শামসুজ্জামান এবং কোষাধ্যক্ষ প্রার্থী আরিফ চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV