Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মার্কিন সেনাবাহিনী ‘বিশ্বের পুলিশ’ নয় : প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: October 24, 2019 | 5:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাবাহিনী ‘বিশ্বের পুলিশ’ নয়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের রক্তাক্ত যুদ্ধভূমি থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিয়ে আসাই এখন তার মূল লক্ষ্য। আলজাজিরা গতকাল এ খবর দেয়।

আলজাজিরা জানায়, হোয়াইট হাউসে বুধবার ট্রাম্প বিশেষ এক ভাষণে ঘোষণা করেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে পরিবর্তন আসতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধে বহু মার্কিন সেনা নিহত হয়েছেন উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বেরিয়ে যাচ্ছি। এ রক্তাক্ত ভূমিতে অন্য কেউ যুদ্ধ করুক। আমাদের সেনাবাহিনীর এই কাজ নয় যে, তারা বিশ্বের পুলিশ হিসেবে ভূমিকা রাখবে।’

সিরিয়া থেকে সম্প্রতি মার্কিন সেনা প্রত্যাহার করায় ট্রাম্প অবশ্য বেশ সমালোচনার মুখে রয়েছেন। বিশেষ করে সিরিয়ায় ইসলামিক স্টেটকে (আইএস) নির্র্মূলে যুদ্ধে যে কুর্দিবাহিনী যুক্তরাষ্ট্রের জোটকে সাহায্য করেছে, ট্রাম্প তাদের অনিরাপত্তায় ফেলে সেনা সরিয়ে নেওয়ায় তাকে ‘বিশ্বাসঘাতক’ তকমাও শুনতে হচ্ছে। তার এ সিদ্ধান্তের পর কুর্দিবিরোধী সামরিক অভিযান শুরু করে তুরস্ক। আর তাদের সাহায্য করছে রাশিয়া। তারপরও ট্রাম্প বলেছেন, ‘অন্য দেশগুলো ভূমিকা রাখুক। আমি ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চাই। সেই পথে, যে পথে এগোলে আমেরিকার বিজয় হবে।’

তবে ট্রাম্প বলেন, ‘আমরা ওদের তেলের নিরাপত্তা দিয়েছি। প্রয়োজনে তেলের কথা মাথায় রেখে কিছু মার্কিন সৈন্যদল ওখানে থাকতে পারে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV