Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন তদন্ত : সাক্ষ্যদান বিঘ্নিত করেছে রিপাবলিকানরা

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: October 24, 2019 | 6:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত চলছে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কংগ্রেসে। তদন্তটি নিয়ে মোটেই খুশি নন তিনি। নিজদল রিপাবলিকান পার্টির সদস্যদের প্রতি এই তদন্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন অনেকে। বুধবার তদন্তের অংশ হিসেবে মার্কিন কংগ্রেসে অনুষ্ঠিত হচ্ছিল গুরুত্বপূর্ণ শুনানি। রুদ্ধদ্বার শুনানিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এক কর্মকর্তার সাক্ষ্য দেয়ার কথা ছিল। কিন্তু তিনি সাক্ষ্য দেয়ার আগেই কক্ষে হুড়মুড় করে ঢুকে যান একদল রিপাবলিকান আইনপ্রণেতা। শুনানিকক্ষে ঢুকে তদন্তের বিরুদ্ধে চিৎকার-চেঁচামেচি করেছেন তারা।

তাদের এমন আচরণে হতবাক হয়েছে পুরো যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে বার্তা সংস্থা।

খবরে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি তার ডেমোক্র্যাট প্রতিদ্বনন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দিয়েছিলেন। বাইডেনের বিরুদ্ধে ক্ষতিকর তদন্ত বের না করলে, আর্থিক ও সামরিক সাহায্য আটকে রেখে চাপ প্রয়োগ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে অভিশংসন তদন্ত চালু করেছে ডেমোক্র্যাটরা। ওই তদন্তে বুধবার যুক্তরাষ্ট্রের রাশিয়া ও ইউক্রেন বিষয়ক প্রতিরক্ষা কর্মকর্তা লরা কুপার সাক্ষ্য দেয়ার কথা ছিল। তার সাক্ষ্য দেয়ার আগেই শুনানি কক্ষে ঢুকে তদন্ত বিঘ্নিত করেন রিপাবলিকান নেতারা। পরে পুলিশের সহায়তায় তাদের ওই কক্ষ থেকে বের করা হয়।

এ ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, রিপাবলিকানরা উচ্চ-নিরাপত্তা সমপন্ন এই কক্ষটিতে মুঠফোন নিয়ে প্রবেশ করেছিল। অথচ, এখানে সকল প্রকাশ ইলেকট্রনিক ডিভাইস নেয়া নিষিদ্ধ। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান টেড লিয়েউ রিপাবলিকানদের এমন আচরণ নিয়ে বলেন,  তারা উন্মাদ হয়ে গেছে। তারা তদন্ত বন্ধ করার চেষ্টা করছে। তারা চায়নি কুপার সাক্ষ্য দিক।

ঘটনাটি নিয়ে রিপাবলিকান কংগ্রেসম্যান মার্ক মিডোস বলেন, প্রায় ২০ জন রিপাবলিকান আইনপ্রণেতা কক্ষটিতে ঢুকে পড়ে। এদের মধ্যে এক ডজনেরও বেশি আইনপ্রণেতাই তদন্ত কমিটিতে নেই। তাদের দাবি, এই তদন্তের নিয়ম অন্যায্য। রিপাবলিকানরা শুনানি কক্ষে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেছে, তদন্তের বিরুদ্ধে অভিযোগ করেছে। তদন্তের কোনো সাক্ষ্যের পুরো বিস্তারিত তথ্য প্রকাশ করছে না ডেমোক্র্যাটরা। এর নিয়েও উচ্চস্বরে অভিযোগ জানিয়েছে রিপাবলিকানরা। তাদের এসব কর্মকাণ্ডে বুধবারের সাক্ষ্যগ্রহণ পাঁচ ঘণ্টা পিছিয়ে দিয়েছে তদন্ত কমিটি। ট্রাম্প সোমবার এক সংবাদ সম্মেলনে রিপাবলিকানদের প্রতি এই তদন্তের বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহণ ও লড়াই করার আহ্বান জানান। তিনি ডেমোক্র্যাটদের ‘দুশ্চরিত্র’ হিসেবে আখ্যায়িত করেন। টুইটারে তিনি লিখেন, এসবের কোনো শেষ নেই। অকর্মন্য ডেমোক্র্যাটরা ভয়াবহ!

ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েই শুনানিকক্ষে জোর করে ঢুকে পড়েন তারা। সেখানে ঢোকার আগে সাংবাদিকদের কাছে ট্রাম্পের বিরুদ্ধে চলমান অভিশংশন তদন্তটির সমালোচনা করেছে রিপাবলিকানরা। তারা তদন্তটিকে একটি ‘কৌতুক’, ‘অহেতুক দোষ চাপিয়ে দেয়ার তদন্ত’, ‘প্রহেলিকা’ ও একটি সোভিয়েত ঘরানার তদন্ত হিসেবে আখ্যায়িত করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV