Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি অব ইউএসএ’র আহবায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: October 25, 2019 | 12:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউএসএ ইন্ক’র নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক প্রফেসর নোয়াব মিয়া। গত ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় জ্যামাইকা ঘরোয়া রেষ্টুরেন্টে নিউইয়র্কস্থ ব্রাহ্মণবাড়িয়ার ৩টি আঞ্চলিক সংগঠনের (ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি ও ব্রাহ্মণবাড়িয়া সম্মিলনি) নেতৃবৃন্দের সম্মিলিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর নোয়াব মিয়া। পরিচালনা করেন হাজী মো: সৈয়দ শওকত, সহযোগিতা করেন, মো: শাহ মোয়াজ্জেম ও ফখরুল ইসলাম মজনু।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩টি সংগঠনকে বিলুপ্তি করে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি অব ইউএসএ ইন্ক’ নামে নুতন সংগঠনের নামকরণ করা হয় এবং ৩৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটির গঠন করা হয়। দীর্ঘ প্রতিক্ষার পর তিনটি সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে একটি নতুন সংগঠন ঘোষণার পর উপস্থিত সকল নেতৃবৃন্দ আবেগ আপ্লুত হয়ে একে অপরকে আলিঙ্গন করতে থাকেন। সবশেষে সভার সভাপতি প্রফেসর নোয়াব মিয়া উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন: আহবায়ক প্রফেসর নোয়াব মিয়া­, সদস্য: সাবেক সংসদ সদস্য মো: সহিদুর রহমান, হাজী একেএম ওয়াহিদ্দুজ্জামান, হাজী আবু মুসা খাঁন, কাজী তোফায়েল ইসলাম, আয়ুব চৌধুরী হারুন, মো: রহিজ উদ্দিন, দবির হোসেন শামীম, মোতাহার হোসেন, হাজী মো: সৈয়দ শওকত, মোহাম্মদ শাহ মোয়াজ্জেম, ফখরুল ইসলাম (মজনু), প্রফেসর আব্দুল বাছির, নাদির আহমেদ আইয়ূব, সাইফুল ইসলাম আলমগীর, নূরুল আনোয়ার, খন্দকার জাকির হোসেন, শাহীনুর রহমান (সানি), আনোয়ার হোসেন তালুকদার (স্বপন), আমানুল হক সেন্টু, মো: আনার খান, আশাফ মাশুক, শাহ মোয়াল্লেম হোসাইন, আবুল কালাম লিটন, একেএম আলমগীর, সায়িদ আহমেদ, জয়নাল আবদীন খন্দকার, মো: নাসিম হাছান, মো: তুহিন মিয়া, এএকএম এমরানুল হক, কাজী আশিকুজ্জামান তপু, এস.এম বাহাদুর, আলমগীর সরকার, মির্জা মোহাম্মদ দস্তগীর, মো: আলী আজগর বশির, হাফেজ মাহমুদ, আবিদুর রহমান, মো: শামীম, সোহাগ নাজ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ