নিউইয়র্ক স্টেট এসেম্বলীতে বাংলাদেশী প্রার্থী জয় চৌধুরীর সংবাদ সম্মেলন : ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবো
ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক, নিউইয়র্ক ঃ বর্ণ বৈষম্যের উর্ধে থেকে বাংলাদেশীসহ সকল ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার আদায়ে কাজ করতে চান নিউইয়র্ক স্টেট এসেম্বলীতে বাংলাদেশী প্রার্থী জয় চৌধুরী। যুক্তরাষ্ট্রের মূলধারার ইয়াং ডেমোক্রেট নেতা জয় চৌধুরী বলেন, নিউইয়র্কে বহু বাংলাদেশীর বসবাস। যুক্তরাষ্ট্রে মূলধারার নির্বাচনে বাংলাদেশীদের ভোট এখন বড় ফ্যাক্টর। বাংলাদেশীরা ঐক্যবদ্ধ হলে নিজেদের প্রার্থীকে নির্বাচিত করা সম্ভব। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা জ্যাকসন হাইটস, এলমহার্ষ্ট ও উডসাইড এখন মিনি বাংলাদেশ। এখানে ব্যবসা বানিজ্যে বাংলাদেশীরা এগিয়ে। এই এলাকায় ইমিগ্র্যান্টদের অধিকার আদায়ে প্রয়োজন নির্বাচিত প্রতিনিধি। আমি নির্বাচিত হলে বাংলাদেশীসহ সকল ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার আদায়ে কাজ করবো। জয় চৌধুরী বলেন, আমি আমেরিকান সেনাবাহিনীতে কাজ করেছি। সিটি কাউন্সিল অফিসে কাজ করেছি। একজন নির্বাচিত প্রতিনিধির কি কাজ সেটা কাছ থেকে দেখেছি। নির্বাচিত হলে আমাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবো।

বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস কাবাব কিং পার্টি হলে বাংলাদেশী মিডিয়ার সাথে সংবাদ সম্মেলনে জয় চৌধুরী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশী কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি নেতা ফখরুল আলম, কাজী আজহারুল হক মিলন, আলী ইমাম শিকদার, ফারুক হোসেন মজুমদার, মোহাম্মদ আলী, আবু তালেব চৌধুরী চান্দু, আবু নাসের, আহসান হাবিব, আবুল কাশেম, অধ্যাপিকা হোসনেয়ারা, মনিকা রায় চৌধুরী, মূলধারার নেতা মিলন রহমান, আল আমিন রাসেল ও আহনাফ আলম।
বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম বলেন, আমরা শুধু এদেশের মূলধারার নির্বাচনে শুধু চাঁদা দিয়ে গেলাম। কিন্তু নিজেদের প্রাপ্য অধিকার ও মর্যাদা পেলাম না। এখন সময় এসেছে নিজেদের মর্যাদা ও অধিকার আদায়ের। জয় চৌধুরীর সাথে রয়েছে এশিয়ান কমিউনিটির ইয়াং জেনারেশন। সকলে ঐক্যবদ্ধ হলে বিজয় আমাদের সুনিশ্চিত। আগামী ২১ নভেম্বর জ্যাকসন হাইটস বেলোজিনো পার্টি হলে জয় চৌধুরীর সমর্থনে ফান্ডরেইজিং অনুষ্ঠিত হবে। এই ফান্ডরেইজিং ডিনারে নিউইয়র্কে বসবাসরত সকল বাংলাদেশী কমিউনিটিকে অংশ নেয়ার আহবান জানান তিনি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests