Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এক নম্বর স্থানে ফের বিল গেটস, পিছনে পড়ে গেলেন আমাজানের মালিক জেফ বেজোস

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: October 25, 2019 | 8:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ফের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, পিছনে পড়ে গেলেন আমাজান ও ওয়াশিংটন পোস্টের মালিক জেফ্র্রি পি বেজোস বা জেফ বেজোস। গত বৃহস্পতিবার আমাজনের শেয়ার পড়তেই এমন উত্থান-পতন ঘটে গেলো। চরম ধাক্কা খেলেন আমাজানের মালিক জেফ বেজোস। বিশ্বের শীর্ষ ধনীর স্থান হারান তিনি। বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় এক নম্বর স্থান দখল করে নিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার হাফিংটন পোস্ট এ তথ্য প্রকাশ করে।

জেফ্রি পি বেজোস ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় এক নম্বর স্থান থেকে বিল গেটসকে সরিয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। তাঁর সম্পত্তির পরিমাণ দাড়িয়েছিল ১৬ হাজার কোটি ডলার। বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার আগে আমাজনের শেয়ার দর ৭ শতাংশ পড়ে যাওয়ায় ফের নিজের জায়গা ফিরে পান গেটস। আমাজন ল্যাকলাস্টার কিউ-৩ রেজাল্টে দেখা গেছে প্রায় ৭০০ কোটি ডলার স্টক হারিয়েছেন বেজোস। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৩৯০ কোটি ডলার। যেখানে বিল গেটসের সম্পত্তি ১০ হাজার ৫৭০ কোটি ডলার। ১৯৯৪ সালে অনলাইন-রিটেল সংস্থা আমাজন তৈরি করেছিলেন জেফ বেজোস। ১৯৯৮ সালে ফোর্বস-এর বিচারে আমেরিকার প্রথম ৪০০ জন ধনীর তালিকায় উঠে আসে তাঁর নাম। এর পরে বিশ্ব জুড়ে ক্রমশ জনপ্রিয়তার শিখরে ওঠে আমাজন। ২০১৭ সালে ফোর্বস-এর প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসেন জেফ। তাঁর সম্পত্তির পরিমাণ দাড়ায় ১৩৭ বিলিয়ন ডলারেও বেশি। চলতি বছরে গোটা বিশ্বকে চমকে দিয়ে ২৫ বছরের সঙ্গী ম্যাকেঞ্জির সঙ্গে নিজের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন বেজোস। শোনা গিয়েছিল বিচ্ছেদের পর খোরপোশ বাবদ স্ত্রীকে ৪.২ লক্ষ কোটি টাকারও বেশি দিতে হবে তাঁকে। খোরপোশ হিসেবে এই পরিমাণ টাকা দেওয়ার নজির এখনও পাওয়া যায়নি পৃথিবীর ইতিহাসে। ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অবশ্য বিশ্বে ধনীদের তালিকার এক নম্বরে ছিলেন গেটসই। ২০০৮-এ ছিটকে গেলেও ২০০৯-এ ফের শীর্ষস্থানে ফিরে আসেন তিনি। মোট সম্পত্তির পরিমাণে আমাজন সিইও কিছুটা পিছিয়ে পড়লে ফের বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় ফিরে এলো বিল গেটস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV