বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দোয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত ১৭ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিটে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন সাইফুল আলম সিদ্দিকী। দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। মাহফিলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শামছুদ্দীন আজাদ, লুৎফুল কবীর, মহিউদ্দিন দেওয়ান, আশরাফুজ্জামান, আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, শাখাওয়াত বিশ্বাস, আজিজুল হক খোকন, নুরুল আমিন বাবু, শিবলি সাদেক প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests