নিউইয়র্কে প্রথম ড্যান্স ফেস্টিভ্যাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গত রোববার হয়ে গেল প্রথমবারের মত ড্যান্স ফেস্টিভ্যাল। জ্যাকসন হাইটসের পিএস ৬৯ অডিটরিয়ামে এ ফ্যাস্টিভ্যালের আয়োজন করে ফুলকলি ফাউন্ডেশন। সংক্ষিপ্ত বক্তব্যের পর মধ্যরাত পর্যন্ত ছিল শুধুই নৃত্য।

সন্ধ্যায় ফিতা কেটে ড্যান্স ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আসা বিশিষ্ট নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী। এসময় তার সঙ্গে ছিলেন অনুষ্ঠানের আয়োজক ফুলকলি ফাউন্ডেশনের কর্ণধার বেলাল আহমেদ, প্রোগ্রামের চীফ মিডিয়া কনসালটেন্ট শাহাব উদ্দিন সাগর, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, এলাইড মটগেজের সিনিয়র লোন অফিসার জন ফাহিম, কমিউনিটি এক্টিভিস্ট মাকসদুল হক চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, বিপার অন্যতম কর্ণধার এ্যানি ফেরদৌস, নৃত্যশিল্পী ও অভিনেত্রী প্রিয়া ডায়েস, নৃত্যশিল্পী ও অভিনেত্রী রিচি সোলায়মান। তারা প্রত্যেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার বেলাল আহমেদকে সাইটেশন প্রদান করেন ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক এডাম। ড্যান্স ফেস্টিভ্যালে নৃত্য পরিবেশন করেন চন্দ্রা ব্যানার্জির গ্রুপ, প্রিয়া ড্যান্স গ্রুপ, ফারহানা চৌধুরী বেবি, রিচি সোলায়মান ও মাইশাসহ বিভিন্ন রাজ্য থেকে আসা নৃত্যশিল্পীরা। নিউইয়র্কের অনুষ্ঠানগুলোতে নৃত্য অনুসঙ্গ হিসেবে থাকলেও শুধুমাত্র নৃত্যের একটি অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছেন প্রবাসীরা। আলো ঝলমলে ড্যান্স ফেস্টিভ্যাল দেখে দর্শকরা আয়োজকদের ভূয়শী প্রশংসা করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উত্তর আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা শামসুন নাহার নিম্মি।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK