Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশ সফর শেষে নিউইয়র্কের ৫ স্টেট সিনেটর ফিরছেন শনিবার

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: October 25, 2019 | 11:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সফর শেষে কাল শনিবার ফিরছেন নিউইয়র্কের ৫ স্টেট সিনেটর। কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন দর্শনীয়স্থান পরিদর্শন এবং বাংলাদেশের অনিন্দ সুন্দর প্রকৃতি অবলোকন করে নিউইয়র্ক ফিরছেন ৫ স্টেট সিনেটর। গত ২০ অক্টোবর সিনেটর লুইস সেপুলভেদার নেতৃত্বে সিনেটর জেমস স্কুফিস, সিনেটর লিরয় কমরি, সিনেটর জন ল্যু ও সিনেটর কেভিন এ পার্কার ঢাকায় পৌঁছান। তারা এখন নিউইয়র্কের পথে। সফরকালে তারা বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান কর্নেল (অব.) ফারুক খান এবং সিলেট চেম্বার অব কমার্স-এর মতবিনিময় সভায় যোগ দেন। এছাড়াও ৫ সিনেটর সিলেটে চা বাগান, ঢাকায় বঙ্গবন্ধু মমোরিয়াল জাদুঘর ও কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী চলতি বছরের প্রথম দিকে নিউইয়র্ক সফরকালিন স্টেট সিনেটর লুইস সেপুলভেদা তার সাথে সাক্ষাৎ করেন। এসময় স্পীকার তাদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরই ধারাবাহিকতায় সিনেটররা বাংলাদেশ সফরে যান।
তাদের সফরসঙ্গী হিসেবে ছিলেন ডেমোক্র্যাট দলীয় মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, কুইন্স ডেমোক্র্যাট পার্টির ডিষ্ট্রক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও আইটি স্পেশালিষ্ট মির্জা গালিব। এছাড়াও স্টেট সিনেটরদের বাংলাদেশ সফর কভার করার জন্য বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন-এর একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে ছিলেন।
এদিকে ঢাকা যাওয়ার প্রাক্কালে গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রঙ্কসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘গুড উইল ভিজিট’ টু বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা স্টেট সিনেটর লুইস সেপুলভেদা সফরের বিস্তারিত তুলে ধরেন। এসময় তিনি জানান, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি একটি গ্রোয়িং কমিউনিটি। আমাদের সাথে বাংলাদেশি কমিউনিটির সুসম্পর্ক রয়েছে। আমরা আশা করছি এই সফরের মধ্য দিয়ে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সৌহার্দ্য সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলাদেশের কৃষ্টি-কালচার সম্পর্কে আমরা আরো অবহিত হতে পারবো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV