Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন ১০ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: October 26, 2019 | 3:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে আগামী ১০ নভেম্বর রোববার যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এদিন বিকেল ৪টা থেকে স্টারলিং-বাংলাবাজার এলাকায় ওলমস্টেড এভিনিউর পিএস ১০৭ স্কুল অডিটরিয়ামে তাৎপর্যপূর্ণ ওয়াজ ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) সম্মিলিত ভাবে উদযাপনের লক্ষে গত ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব রেষ্টুরেন্টে বাংলাদেশী মুসলিম কমিউনিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়াকে এবং সদস্য সচিব করা হয়েছে হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরীকে। এছাড়া কমিটির অন্যান্যরা হচ্ছেন : কোষাধ্যক্ষ এ ইসলাম মামুন, সদস্য মোজাফ্ফর হোসেন, আলা উদ্দিন, মঞ্জুর চৌধুরী জগলুল ও নাসির উদ্দিন।
মাহফিলে বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদগণ তাৎপর্যপূর্ণ ওয়াজ পেশ করবেন বলে সভায় জানান হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং সদস্য সচিব হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সকলকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV