যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে টর্নেডোয় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে ১৩২ জনের লাশ উদ্ধার
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের জপলিন শহরে গতকালের টর্নেডোয় মৃতের সংখ্যা ১৩২ ও নিখোঁজের সংখ্যা ২৩২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ১৯৪৭ সালের পর যুক্তরাষ্ট্রে কখনও এত তীব্র ঘূর্ণিঝড় হয়নি। ৫০ হাজার অধিবাসীর জপলিন শহরের প্রায় দেড় কিলোমিটার প্রশস্ত ও দশ কিলোমিটার দীর্ঘ অঞ্চল সরাসরি টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয় এবং সেখানে প্রায় ৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের মধ্যে লাশ ও জীবিত মানুষের সন্ধান অব্যাহত রেখেছেন। তবে লাশ ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার তত্পরতার ধীরগতিতে জনগণ ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছে।
টর্নেডোয় নিহতদের শেষকৃত্য ও সমাহিত করার কাজ শুরু হয়েছে। কানসাস অঙ্গরাজ্যের সীমান্তের কাছে এক অনুষ্ঠানে শোকার্ত বন্ধু-বান্ধব ও স্বজনহারা পরিবারগুলো ওই অনুষ্ঠানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। গতকাল ঘণ্টায় ২০০ মাইল বা ৩২০ কিলোমিটার বেগে ছুটে আসা টর্নেডোয় ৯০০ জনেরও বেশি মার্কিন নাগরিক আহত হয়।ওই ঝড়ে জপলিনের অন্যতম প্রধান কর্মস্থল সেন্ট জন হাসপাতাল ধ্বংস হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩০০ ব্যবসা ও চার হাজার চাকরি। ‘ইএফ-পাঁচ’ মাত্রার ওই ঘূর্ণিঝড় আঘাত হানার মাত্র ২৪ মিনিট আগে সতর্ক সঙ্কেত দেয়া হয়েছিল।রয়টার্স

সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes