ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৯০ হাজার মানুষকে ঘর ছাড়তে হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২০ লাখ মানুষ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটে দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে বিশ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশংকা তৈরি হয়েছে। স্টেটটির ইতিহাসে একসঙ্গে এত মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানা যায়। অগ্নিকাণ্ডের আশংকায় উত্তর ক্যালিফোর্নিয়ার ঘর ছাড়তে হয়েছে প্রায় ৯০ হাজার মানুষকে। আজ রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
ক্যালিফোর্নিয়া স্টেটের এক কর্মকর্তা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ৯ লাখ ৪০ হাজার বসতবাড়িসহ উত্তর ক্যালিফোর্নিয়ার ৩৬টি কাউন্টির ব্যবসা প্রতিষ্ঠান।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








