Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

খালেদার মুক্তি দাবিতে মার্কিন কংগ্রেসে লাগাতার লবিংয়ের সংকল্প ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’র

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: October 28, 2019 | 1:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন কংগ্রেস সহ আন্তর্জাতিক অঙ্গনে লাগাতার দেন-দরবারের অঙ্গিকার করলো যুক্তরাষ্ট্রস্থ ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’। ২৫ অক্টোবর শুক্রবার রাতে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় এই সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’র প্রতিষ্ঠাতা-চেয়ারপার্সন এবং ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক আকতার হোসেন বাদল আরো বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র আজ বিপন্ন। মানুষের কথা বলার স্বাধীনতা হরন করা হয়েছে। মিডিয়াকে বাধ্য করা হচ্ছে চাটুকারিতায়। সামাজিক সম্প্রীতি ধ্বংসের চেষ্টা চালাচ্ছে ক্ষমতাকে দীর্ঘতর করার অভিপ্রায়ে।’ ‘দুর্নীতি বিরোধী অভিযানের নামে সরকার জনগণের দৃষ্টি সরিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কারণ, ক্ষমতাসীন দলের লোকজন এতটাই দুর্নীতিতে লিপ্ত যে, দুয়েকজনকে বহিষ্কার আর গ্রেফতারের মধ্য দিয়ে তা কখনোই নির্মূল করা সম্ভব হবে না। এজন্যে দরকার এই সরকারকে বিদায় করা’-মন্তব্য এই তরুণ রাজনীতিকের।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সদস্য-সচিব ওয়াজেদ আহমেদের সঞ্চালনায় এ সময় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন আনোয়ার হোসেন, মজিবর রহমান স্বপন, সোহেল সরকার,আহম্মদ আলী, ফাইজুল তুষার প্রমুখ। বক্তারা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় হতাশাগ্রস্ত নেতা-কর্মীরা পরস্পরের বিরুদ্ধে নানা বিষোদগারে লিপ্ত। এ অবস্থায় তারেক পরিষদকে সুসংগঠিত করে প্রবাসে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিতদের খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সাহস জোগানো হবে। খালেদা জিয়ার মুক্তি ব্যতিত বাংলাদেশে গণতন্ত্র ফিরবে না বলেও মন্তব্য করেন বক্তারা। এ সময় জানানো হয় যে, বিএনপির ঘোষণা অনুযায়ী ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৯ নভেম্বর নিউইয়র্কে একটি সমাবেশ করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV