Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

‘লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট ও নাসাউ কলসিয়ামের ফোবানা নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন’র ব্যানারে নিউইয়র্কে সংবাদ সম্মেলনের নিন্দা ফোবানা কর্তৃপক্ষের

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: October 28, 2019 | 8:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট ও নাসাউ কলসিয়ামের ফোবানা নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন’ এর ব্যানারে নিউইয়র্কে গতকাল রবিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানিয়েছে ফোবানা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শাহ হালিম, ভাইস চেয়ারম্যান ও মিডিয়া সাব কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি আহসান চৌধুরী ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এক শ্রেণির প্রতারক চক্র ফোবানার নাম ভাঙিয়ে ফোবানার সুনাম ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এই প্রতারক চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের আদালতে মামলা চলমান রয়েছে। 

নেতৃবৃন্দ বলেন, ফোবানার কার্যকরী কমিটির কোন সদস্য বা নাসাউ কলসিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক কমিটির কোন নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেননি। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী তাদের নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ফোবানার বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে চলেছে। এই সুবিধাবাদী কুচক্রি মহলের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। চেয়ারম্যান শাহ হালিম, ভাইস চেয়ারম্যান ও মিডিয়া সাব কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি আহসান চৌধুরী বলেন, নাসাউ কলসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানায় নির্বাচনে হেরে গিয়ে একটি চিহ্নিত কুচক্রি মহল ফোবানার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই কুচক্রী মহলের কর্মকাণ্ড ইতিমধ্যেই ফোবানা এক্সিকিউটিভ কমিটির দৃষ্টিগোচর হয়েছে। বর্তমানে এই সুবিধাভোগী ও ফোবানার সুনাম ক্ষুন্নকারী কুচক্রী মহলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ বিবেচনাধীন রয়েছে। খুব শিগগিরই এদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।  

নেতৃবৃন্দ এই কুচক্রী মহলের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV