যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক দেউলিয়া
ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন সরকার ওয়াশিংটনের একটি স্টেট ব্যাংক বন্ধ করে দিয়েছে। এর ফলে চলতি বছর দেশটিতে দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকের সংখ্যা ৪৪-এ দাঁড়াল। যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন বা এফডিআইসি বলেছে, ওয়াশিংটন কর্তৃপক্ষ এ অঙ্গরাজ্যের স্নোহোমিশে অবস্থিত ‘ফার্স্ট হেরিটেজ ব্যাংক’ বন্ধ করে দিয়েছে। আগামীকাল ব্যাংকটির পাঁচটি শাখার কার্যক্রম ‘কলাম্বিয়া স্টেট ব্যাংক’র শাখা হিসেবে চালু করা হবে। এফডিআইসির বিবৃতিতে বলা হয়েছে, ফার্স্ট হেরিটেজ ব্যাংকের গ্রাহকরা এদিন থেকে কলাম্বিয়া ব্যাংকের গ্রাহকে পরিণত হবে।
এর আগে যুক্তরাষ্ট্রে ২০০৯ সালে ১৪০টি এবং ২০১০ সালে ১৫৭টি ব্যাংক দেউলিয়া হয়ে যায়। ছোট ছোট আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে যাদের পুঁজি ১০০ কোটি ডলারের কম ছিল, সেসব ব্যাংক দ্রুত দেউলিয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্রুত ২০০৭-০৮ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হয়। গতকাল বন্ধ হয়ে যাওয়া ফার্স্ট হেরিটেজ ব্যাংকের মোট পুঁজি ছিল ১৭ কোটি ৪০ লাখ ডলার।রয়টার্স

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত