Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা’র নতুন কমিটি : সভাপতি জুনেদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: October 29, 2019 | 9:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের নতুন কমিটি গঠিত হয়েছে। জুনেদ আহমদ চৌধুরী নয়া কমিটির সভাপতি এবং কাওছারুজ্জামান কয়েস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৭ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলা গার্ডেন পার্টি হলে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় এবং সভাপতি আব্দুস শহীদ দুদুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রব দলা মিয়া, আবদুল বাসিত চৌধুরী, গোলাম মো. টেপন, শহীদুল হক চৌধুরী, দারা মিয়া, সাজু চৌধুরী, নানু মিয়া, সালেহ চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, মাহবুব আলম, ফারুক আহমেদ সুমন, আব্দুল হাসিম হাসনু, আতাউর রহমান সেলিম, লোকমান হোসেন লুকু, রেজাউল ইসলাম সেলিম, রেহানুজ্জামান, মামুনুর রশিদ চৌধুরী, কাওছারুজ্জামান কয়েস, আহবাব চৌধুরী খোকন, জাহেদ আহমেদ চৌধুরী, হুসেন আহমদ, শাহীন আহমদ, সোহেল আহমদ, মুহিব হায়দার খসরু, টিপু সুলতান, সামাদ মিয়া জাকের, লুৎফুর হোসেন প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ খসরুজ্জামান, বোরহান উদ্দিন, মো. আবদুস সালাম, আপ্তাব উদ্দিন খান মোহন, শাহ বদরুজ্জামান রুহেল, ইস্কান্দার আলী মিন্টু, জুবে চৌধুরী, ফয়েজ আহমেদ, মো: শাহ মামুন, তাজুল ইসলাম রাজা, নুরুজ্জামান লিপন, আবুল কালাম আজাদ সাবু, আবদুল হান্নান, সায়েদুর রহমান, মাহমুদুর রহমান প্রমুখ।
সভা সূত্র জানায়, সভায় সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া সাধারণ সম্পাদকের রিপোর্ট এবং কোষাধ্যক্ষ দেলাওয়ার হোসেন হেলাল সংগঠনের আর্থিক বিবরণী পেশ করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সাধারণ সভায় সভাপতি হিসেবে জুনেদ আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে কাওছারুজ্জামান কয়েসের নাম প্রস্তাব করা হলে আর কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সিনিয়ার সদসদের পরামর্শ নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী কমিটি সহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায়ী সভাপতি আব্দুস শহীদ দুদু এবং বিদায়ী সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া সংগঠনের বিগত দিনের উল্লেখযোগ্য কর্মকান্ডের বিবরণী তুলে ধরে সূচারুরূপে তাদেরকে দায়িত্বপালনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা নবনির্বাচিত সভাপতি জুনেদ আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েসকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নবনির্বাচিত সভাপতি জুনেদ আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
শেষে সংগঠনের কর্মকর্ত শাহ বদরুজ্জামান রুহেলের জন্ম দিবস উপলক্ষে কেক কেটে তার জন্ম দিন পালন করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV