Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

স্বয়ংক্রিয় কলম দিয়ে বিলে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর,নতুন ইতিহাস

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: May 30, 2011 | 12:21 AM

ইউএসএনিউজ ডেস্ক: বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে প্রেসিডেন্ট স্বাক্ষর না করলে আইনটি অকার্যকর হয়ে পড়ত। কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন আটলান্টিকের ওপারে। কী আর করা, বের করা হলো বিকল্প উপায়। স্বয়ংক্রিয় কলম (অটোপেন) ব্যবহার করে প্রেসিডেন্টের স্বাক্ষর বসিয়ে দেওয়ার অনুমতি দিলেন ওবামা। গড়লেন নতুন ইতিহাস। ওবামার আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বিল স্বাক্ষরের জন্য স্বয়ংক্রিয় কলম ব্যবহার করেননি।
৯/১১ হামলার পরপরই সন্ত্রাসবাদবিরোধী নতুন আইন করেছিল যুক্তরাষ্ট্র। আইনটির নাম ‘ইউএসএ প্যাট্রিয়ট অ্যাক্ট’। ইতিমধ্যে কয়েক দফায় আইনটি নবায়ন করা হয়েছে। সর্বশেষ মেয়াদ শেষ হয় গত বৃহস্পতিবার মধ্যরাতে। কাজেই আইনটি বলবৎ রাখতে এর আগেই মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন ছিল।
কিন্তু কয়েক দিনের সফরে ইউরোপে অবস্থান করছেন প্রেসিডেন্ট ওবামা। কথা ছিল, সব প্রক্রিয়া শেষ হওয়ার পর হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিজে এটি ফ্রান্সে নিয়ে যাবেন। সেখানে বসেই প্রেসিডেন্ট এতে স্বাক্ষর করবেন। কিন্তু বিলটি নিয়ে ভোটাভুটি শেষ হতে দেরি হয়ে যায়। কাজেই বৃহস্পতিবার মধ্যরাতের আগে এটি ফ্রান্সে পৌঁছানো সম্ভব ছিল না। উপায়ান্তর না দেখে প্রেসিডেন্ট বলে দেন, স্বয়ংক্রিয় কলম ব্যবহার করে বিলে তাঁর স্বাক্ষর নিয়ে নিতে। শেষ পর্যন্ত এক ঘণ্টা বাকি থাকতে স্বয়ংক্রিয় কলম দিয়েই বিলে প্রেসিডেন্টের স্বাক্ষর নেওয়া হয়।
২০০৫ সালে যুক্তরাষ্ট্রের উপসহকারী অ্যাটর্নি জেনারেল হাওয়ার্ড সি নেলসন মত দেন, বিলে স্বাক্ষরের জন্য স্বয়ংক্রিয় কলম ব্যবহারে সাংবিধানিক কোনো বাধা নেই। কিন্তু বৃহস্পতিবারের আগে পর্যন্ত এর ব্যবহার হয়নি। এনডিটিভি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV