লস এঞ্জেলেসে দাবানল : হলিউড তারকারা বাড়ি ছাড়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস শহরে লাগা দাবানল দ্রুতই ছড়িয়ে পড়ছে। শহরটির অন্যতম অভিজাত এলাকা ব্রেন্টউডের অন্তত পাঁচটি মাল্টিমিলিয়ন ডলারের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আর এ আগুনের প্রভাব পড়েছে হলিউড তারকাদের মধ্যেও, ইতিমধ্যেই অনেক তারকা বাড়ি ছেড়ে গেছেন।ইউএসএ টুডে জানিয়েছে, দাবানলের কারণে লস এঞ্জেলেসের বেশ কয়েকটি আবাসিক এলাকার কয়েক হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে গিয়েছেন। প্রায় ৫০০ একরব্যাপী ছড়িয়ে পড়া এ আগুনের কারণে হুমকির মুখে পড়েছে শহরটির বিখ্যাত ‘গেটি সেন্টার মিউজিয়াম’। আর এ আগুনের ভয়ে গতকাল সোমবার স্থানীয় সময় মধ্যরাতে কয়েকজন হলিউড তারকাও বাড়ি ছেড়ে পালিয়ে যান।
সোমবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে নতুন করে আগুনের মাত্রা বেড়ে যায়। তার আগে গত বুধবার থেকে এ দাবানল তাণ্ডব চালাচ্ছে।
স্থানীয় প্রশাসন, লস এঞ্জেলেসের ব্রেন্টউডসহ বেশ কয়েকটি আবাসিক এলাকার এক লাখ ৮০ হাজার বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। প্রায় ২০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় জীবনযাপন করছেন। আগুন নেভাতে মার্কিন দমকল বাহিনী হেলিকপ্টার ও এয়ারপ্লেন ট্যাঙ্কার থেকে ওই এলাকায় পানি ফেলছেন।
এ দাবানলের কারণে ‘টার্মিনেটর’ খ্যাত হলিউড তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার, লস এঞ্জেলেস লেকার্সের বাস্কেটবল তারকা লেবর্ন জেমস, অভিনেতা ক্লার্ক গ্রেইগ ও ‘সন্স অব অ্যানার্কি’র নির্মাতা কার্ট সাটার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বলে টুইটারে জানিয়েছেন।
আর্নল্ড শোয়ার্জনেগার টুইটারে লিখেছেন, ‘যে এলাকাগুলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আপনি যদি সেখানে থাকেন তো অপেক্ষা করবেন না, বের হয়ে আসুন।’
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








