চুক্তি অনুযায়ী প্লট বুঝিয়ে না দেয়ায় বসুন্ধরা প্রকল্পের ভূক্তভোগী ক্রেতাদের নিউইয়র্কে সমাবেশ, বাংলাদেশ কনসুল্যাট ঘেরাও, স্মারকলিপি প্রদানের ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আমেরিকায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা যারা তাদের কর্ষ্টাজিত অর্থে বসুন্ধরা বারিধারা এবং বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরও প্লট বুঝে পাননি তারা এক প্রতিবাদ সভার আয়োজন করেন গত ২৭ শে অক্টোবর রোববার। সভায় বক্তারা বলেন, বিভিন্ন জায়গায় ধরণা দিয়েও কোন লাভ হয়নি, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ছাড়া কোন কাজ হবে না। তাই সভায় সবাই মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করেন। যদি এভাবে প্রবাসীরা স্বদেশী বাংলাদেশী দ্বারা বারবার প্রতারিত হয় তাহলে আর ভবিষ্যতে আর তারা বাংলাদেশে বিনিয়োগ করবে না একথাটা বাংলাদেশের সরকারসহ সবার অনুধাবন করা দরকার।
সভার অন্যতম আয়োজক কামরুজ্জামান বাচ্চু বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত একটি স্বাধীন দেশে কিভাবে গুটিকয়েক লোকের হাতে জিম্মি হয়ে গেছে তা ভাবার বিষয়। এদের বিরুদ্ধে কেউ কোন ব্যবস্থা নিতে ভয় পায় কেন? রাষ্ট্রের চেয়েও যদি এরা শক্তিশালী হয় তাহলে কি বাংলাদেশ কোন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র? সভায় বক্তব্য রাখেন হাসান মাহমুদ যাকে অতীতের এস্টোরিয়া মানরে রিহাবের মেলার প্রতিবাদ করায়, সাবেকমন্ত্রী তাকে পুলিশ দ্বারা আটক করেছিল। সবাই সম্মতিক্রমে প্লট বুঝে পাবার জন্য ভবিষ্যতে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় প্রতিবাদ সমাবেশ, বাংলাদেশ কনসুল্যাট ঘেরাও ও স্মারকলিপি প্রদানসহ আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বসুন্ধরা কোম্পানী চুক্তি অনুযায়ী প্লট বুঝিয়ে না দেয়ায় তারা ইতিমধ্যে চুক্তি ভঙ্গ করেছে। যদি তাদের জমি না থাকে তারপর বিক্রি করে তাহলে সেটা বসুন্ধারা কোম্পানীর জমি নিয়ে প্রতারণা ও ধাপ্পাবাজি। ক্রেতাদের সমস্যা নয়। দশ পনের বছর আগের জমির দাম ৫০০/১০০০ গুন বেড়েছে কিন্তু অনেক ক্ষেত্রে বসুন্ধরা শুধু ১০-১৫ বছরের পরিশোধিত অর্থ ফেরত দিতে চায়। ফেরত দিতে চাইলে বাজারমূল্য যাচাই করে বর্তমান জমির মূল্যের ক্ষতিপূরণসহ ফেরত দিতে হবে।
সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোহাম্মদ সোলায়মান ভূইয়া, মোঃ শহিদুল ইসলাম জুয়েল, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ বি. রহমান, মোঃ আবুল খায়ের, শাখাওয়াত হোসেন, খোরশেদ আলম, শিরীন আকতার, মোঃ আবদুল করিম, ফেরদৌসি বেগম, নিলুফার ইয়াসমিন, জেসমিন রহমান, মোঃ শরীফ উদ্দিন খান, কানিজ ফাতেমা, গোলাম মোয়াজ্জেম, মোঃ এস জাহান, মোহাম্মদ হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাঈন উদ্দিন, মোহাম্মদ সিকদার, জামাল ইউ. আহমেদ, নাজমা আকতার জাকারিয়া প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম।
সভায় আরো জানানো হয়, আগামী ৯ই নভেম্বর শনিবার একই স্থানে (পালকি সেন্টার, জ্যাকসন হাইট্স, নিউইয়র্ক) তৃতীয় সভা অনুষ্টিত হবে, ভূক্তভোগী সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests