Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘সাপলুডু’তে সাড়া নেই!

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: October 30, 2019 | 1:28 PM

তোফাজ্জল লিটন : টিভি নাটকের দক্ষ নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম সিনেমা ‘সাপলুডু’ নিউইয়র্কের জামাইকা সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ২৫ অক্টেবর। অ্যাকশান থ্রিলারধর্মী এই সিনেমার প্রধান অভিনেতা আরিফিন শুভ উপস্থিত ছিলেন সন্ধ্যা ৭টার প্রদর্শনীতে।

কথা ছিলো প্রতিদিন ৪টি শো হবে সিনেমাটির। কিন্তু দর্শকের অভাবে এখন প্রতিদিন ৩টি শো চলছে। তিনশত আসনের সিনেমা হলে ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টা ৫৫মিনিটে যে প্রদর্শনী হয়েছে তাতে টিকিট বিক্রি হয়েছে ৮টি, দুপুর ৩টার শোতে টিকিট বিক্রি হয়েছে ৯টি এবং দিনের সর্বশেষ শো হয়েছে সন্ধ্যা ৬টায়। তাতে টিকিট বিক্রি হয়েছে ১৭টি। সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, জাহিদ হাসান, তারিক আনাম খান, সালাহউদ্দিন লাভলু, মৌসুমী হামিদ, রুনা খানসহ আরও অনেকে । 
জামাইকা সিনেপ্লেক্সের বক্স অফিস কর্মকর্তা এ্যারোমাস বলেন, শুক্রবারে আমরা খুব একটা টিকিট বিক্রি করতে পারি নাই। শনি-রবিবারে কিছুটা উন্নতি হয়েছে। সোমবারে আবার খুব খারাপ বিক্রি । প্রদর্শনী প্রতিদিন ৪টা হবার কথা থাকলেও ৩টা করতে বাধ্য হয়েছি দর্শকের অভাবে। মঙ্গলবার ১২টা শোতে ১১টা ৫৫মিনিটে যে প্রদর্শনী হয়েছে তাতে টিকিট বিক্রি হয়েছে ৮টি, দুপুর ৩টার শোতে টিকিট বিক্রি হয়েছে ৯টি এবং দিনের সর্বশেষ শো হয়েছে সন্ধ্যা ৬টায়। তাতে টিকিট বিক্রি হয়েছে ১৭টি।

জামাইকার অধিবাসী সিনেমা দেখতে আসা তরুণী সালমা শাওন বলেন, আমি আরিফিন শুভর দারুন ভক্ত। তাঁর নাম শুনেই এসেছি সিনেমা দেখতে। কোনো দর্শক যদি না থাকতো আমি আমার এই বান্ধবিকে নিয়ে শুভর সিনেমাটি দেখতে আসতাম। তারিক আনাম খান, জাহিদ হাসান এবং সালাহউদ্দিন লাভলু অসাধরণ অভিনয় করেছেন। বেশি দর্শক হলে সিনেমাটি দেখতে আরো ভালো লাগতো। শুভ বা এই সিনেমা যে নিউইয়র্কে প্রদশীত হচ্ছে তা তো কেউ জানে না। কোথাও কোনো পোস্টার লাগানো নাই, টিভি বা পত্রিকায় কোনো খবর বা বিজ্ঞাপন নাই। দর্শক আসবে কি ভাবে ?

সিনেমাটি দেখে ৪৮ বছর বয়সী নাট্যকর্মী মোজাম্মেল হক বলেন, সিনেমার গল্পে অসামঞ্জস্যতা, আবহ সঙ্গীতে বাহুল্যতা, অপ্রাসঙ্গীক ভাবে যখন তখন গান, সিনেমার চরিত্র গুলোর পাস্পরিক সম্পর্ক পরিস্কার বুঝা যায় না। তার পরও সিনেমাটি দেখে আমার ভালো লাগছে কারন প্রত্যেকে ব্যাপক অভিনয় করেছেন। তাদের অভিনয় দেখলেও পয়সা উসুল হয়। তবে শুভ যখন কথা বলেছে সিনেমায় তখনই গল্প থেকে মন চলে যায়। কারণ সে যে কন্ঠ এবং উচ্চারণে কথা বলেছে তা আরোপিত মনে হয়েছে। মেকি মনে হয়েছে। ‘আমার সিনেমা আমেরিকায় দেখানো হয়েছে’ এই সব কথা বলার জন্য যেনো সিনেমা গুলো এখানে প্রদর্শী না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।

সিনেমাটি গত ২৭ সেপ্টেম্ব বাংলাদেশের ৪২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাটি আমেরিকায় প্রদর্শন করেছে বায়োস্কোপ ফিল্মস। এই সিনেমায় কোনো এমন দর্শক শূন্যতা তা জানতে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো উত্তর দেন নাই। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV