নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ভোটার তালিকা চুড়ান্ত : নির্বাচন ৯ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় বার্ষিক চাঁদা পরিশোধ সাপেক্ষে ভোটার তালিকা চুড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য, আগামী ৯ নভেবম্বর শনিবার ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন (২০২০-২০২১) অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই তিন সদস্য বিশিষ্ট ক্লাবের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
অপরদিকে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভায় ক্লাব সদস্যদের ভোটার তালিকা চুড়ান্ত, বার্ষিক আয়-ব্যয় এবং ক্লাবের সাধারণ সভার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গত ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (দেশবাংলা-বাংলা টাইমস মিলনায়তন) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি ডা. ওয়াজেদ এ খান। সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর সরকার ও কোষাধ্যক্ষ মমিন মজুমদার সহ সালাহউদ্দিন আহমেদ, রশীদ আহমদ ও এসএম সোলায়মান।
সভায় ক্লাব সদস্যদের মধ্যকার সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদারের পাশাপাশি পেশাগত মর্যাদা বৃদ্ধির মাধ্যমে কমিউনিটি সেবা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ এবং ক্লাবের সাধারণ সভা সফল করতে সকল সদস্যদের সার্বিক সহযোহিতা কামনা করা হয়।
উল্লেখ্য, ক্লাবের অন্যতম উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ-কে প্রধান করে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের সদস্যরা হলেন উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু ও মঈনুদ্দীন নাসের। আগামী ৯ নভেম্বর শনিবার অপরাহ্ন বেলা ২টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests