ফেইসবুক আইডি হ্যাকড হয়ে গেলে করণীয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট গুলো খুব বেশী কম্প্রোমাইজড (হ্যাকিং) হয়ে যাচ্ছে। হ্যাকড হওয়া প্রোফাইল নিয়ে নানা অপকর্ম করাও হচ্ছে। এশিয়া নিউজ
হ্যাকডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা থেকে ব্ল্যাকমেইল বা সম্মানহানি বা চাঁদাবাজি পর্যন্ত গড়াচ্ছে। এটা অনেক সময় ব্যবহারকারীদের অসাবধানতা ও অনেক সময় জায়ান্ট ভেন্ডরদের নিরাপত্তা ঘাটতি বা অনেক সময় ব্যবহারকারী দের অজ্ঞতার কারনে হচ্ছে।
নিম্নোক্ত বিষয় গুলো অনুসরণ করুনঃ
১. Two factor authentication অন করুন। এটা Settings এ ঢুকে Security and Logon এ পাবেন। একটা মোবাইল নাম্বার যোগ করুন যাতে আপনার কন্ট্রোল রয়েছে। বিদেশ ভ্রমণের সময় কিছু কোড জেনারেটেড করে রাখুন, যাতে জরুরী সময় ব্যবহার করতে পারেন।
২. সবার আগে গোপনীয় ও সেন্সেটিভ কনভারসেশনগুলো সাথে সাথে মুছে ফেলুন। হ্যাকড হয়ে গেলে এইসব কনভারসেশনগুলো দিয়ে হ্যাকাররা ব্ল্যাকমেইল করতে পারে বা ফিনান্সিয়াল তথ্যগুলো হাতিয়ে নিয়ে আপনার ক্ষতি করতে পারে।
৩. ফিশিং লিংক গুলো চিনতে চেষ্টা করুন এবং এভোয়েড করুন।
৪. জাতীয় পরিচয়পত্র মোতাবেক ফেইসবুক প্রোফাইল বানান বিশেষ করে জন্মতারিখ ও নাম সঠিক করে লিখুন; ‘angel তানিশা’ বা ‘ভোরের পাখি’ধরনের নাম পরিহার করুন; নতুবা ফেইসবুক অথরিটি পরে মিথ্যা বা ফেইক ভেবে বিপদের সময় রিস্পন্ড নাও করতে পারে।
৫. সবাই নিজের প্রোফাইলের লিংকটা মনে রাখুন এবং নিউমেরিক আইডি কোথাও টুকে রাখুন যাতে হ্যাকড হয়ে গেলেও এটা রেফারেন্স হিসেবে রাখা যায়।
৬. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট কপি অজ্ঞাত কাউরে দিবেন না বা যাকে দিচ্ছেন তাকে এই কপির অপব্যবহার রোধে সতর্ক করুন, নইলে এই কপি ব্যবহারম (submit) করে স্পামাররা আপনার আইডি নিয়ন্ত্রণে নিয়ে নিবে।
৭. Settings এ ঢুকে Security and Logon এ WHERE YOU’RE LOGGED ON দেখুন অপরিচিত কোন ডিভাইস থেকে আপনার আইডি ব্যবহার করা হচ্ছে কিনা!? হয়ে থাকলে সেই ডিভাইসগুলো রিমুভ করুন।
৮. পারলে Settings এ ঢুকে Security and Logon এ SETTING UP EXTRA SECURITY তে ৩/৫ জন trusted contact যোগ করুন।
৯. যে মেইল আইডি দিয়ে ফেইসবুক প্রোফাইল খুলেছেন তার পাসওয়ার্ড মনে রাখুন এবং সেটা নিরাপদে রাখুন। পারলে সেটারও টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন। অনেক পুরনো Yahoo মেইল দিয়ে প্রোফাইল খুলে থাকলে এখুনি Yahoo মেইলটি পরিবর্তন করে Gmail বা অন্য নিরাপদ ইমেইল ব্যবহার করুন। Yahoo মেইলটি হ্যাকড হবার সমূহ সম্ভাবনা রয়েছে, এটি Yahoo এর একটি দূর্বলতা।
১০. যে কোনো সহায়তার জন্য সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের হটলাইনে কল করুনঃ ০১৭৬৯৬৯১৫২২ এবং কানেক্টেড থাকুন এই পেইজেঃ Cyber Security & Crime Division, CTTC, DMP.।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests