Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ব্যাপক আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন ১০ নভেম্বর রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: November 2, 2019 | 1:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে আগামী ১০ নভেম্বর রোববার ব্যাপক আয়োজনে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এদিন বিকেল ৪টা থেকে স্টারলিং-বাংলাবাজার এলাকায় ওলমস্টেড এভিনিউর পিএস ১০৭ স্কুল অডিটরিয়ামে তাৎপর্যপূর্ণ ওয়াজ ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) সম্মিলিত ভাবে উদযাপনের লক্ষে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়াকে এবং সদস্য সচিব করা হয়েছে হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরীকে। এছাড়া কমিটির অন্যান্যরা হচ্ছেন : কোষাধ্যক্ষ এ ইসলাম মামুন, সদস্য মোজাফ্ফর হোসেন, আলা উদ্দিন, মঞ্জুর চৌধুরী জগলুল ও নাসির উদ্দিন। মাহফিলে বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদগণ তাৎপর্যপূর্ণ ওয়াজ পেশ করবেন।

উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং সদস্য সচিব হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সকলকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV