Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

পারিবারিক কোটায় ভিসার গ্যারান্টি হিসেবে যুক্তরাষ্ট্রে এসেই হেলথ ইন্স্যুরেন্স অথবা নিজস্ব অর্থে চিকিৎসা নিশ্চয়তা বিধানে ট্রাম্প প্রশাসন ঘোষিত রীতির বিরুদ্ধে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: November 3, 2019 | 8:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পারিবারিক কোটায় ভিসার গ্যারান্টি হিসেবে সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রে এসেই হেলথ ইন্স্যুরেন্স করবেন অথবা নিজস্ব অর্থে চিকিৎসা নিতে পারবেন বলে নিশ্চয়তা বিধানের যে রীতি ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, তা বলবৎ হবার আগের দিন অর্থাৎ ২ নভেম্বর শনিবার ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের ফেডারেল জজ থামিয়ে দিলেন।

ইউএস ডিস্ট্রিক্ট জজ মাইকেল সাইমন (U.S. District Judge Michael Simon)  ট্রাম্পের ওই নতুন বিধির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ৭ জন সিটিজেন এবং একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বুধবার দায়েরকৃত মামলায় উল্লেখ করেছেন যে, নতুন এই বিধি বলবৎ হলে পারিবারিক কোটায় অভিবাসন মর্যাদায় যুক্তরাষ্ট্রে আসার সম্ভাবনা রয়েছে এমন বিদেশির দুই তৃতীয়াংশই ভিসা পাবেন না (Seven U.S. citizens and a nonprofit organization filed the federal lawsuit Wednesday contending the rule would block nearly two-thirds of all prospective legal immigrants. )।

মামলায় আরও উল্লেখ করা হয়, ট্রাম্পের ইচ্ছার পরিপূরক এই রীতি কার্যকর হলে পারিবারিক কোটায় যুক্তরাষ্ট্রে আসার পথে থাকা অসংখ্য মানুষের সে প্রত্যাশা ধুলায় মিশে যাবে এবং প্রতি বছর এ কোটায় আসার যে সংখ্যা স্থির করা আছে তাও অপূর্ণ রয়ে যাবে।

বাদিপক্ষের এটর্নি ইসথার সাং (জাস্টিস এ্যাকশন সেন্টারের সিনিয়র আইনজীবী) এই নিষেধাজ্ঞার আদেশে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘স্বাস্থ্যসেবা নিয়ে ট্রাম্পের বিদ্বেষমূলক মনোভাবের বিরুদ্ধে আদালতের সুচিন্তিত এ সিদ্ধান্তের জন্যে আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

ট্রাম্পের এই রীতি বহাল হলে অসংখ্য আমেরিকানের নিকটাত্মীয়রা পরিবারের সঙ্গে মিলিত হবার সুযোগ থেকে চরমভাবে বঞ্চিত হয়ে পড়তেন, মন্তব্য করেন এটর্নি ইসথার। 


উল্লেখ্য, এ সম্পর্কিত একটি ঘোষণাপত্রে ট্রাম্প স্বাক্ষর করেছেন অক্টোবরের প্রথমার্ধে। এটি বলবৎ হবার কথা ৩ নভেম্বর রবিবার থেকে। একে থামিয়ে দেওয়া সম্ভব না হলে পারিবারিক কোটায় যুক্তরাষ্ট্রে আসতে আগ্রহীদের প্রমাণপত্র দিতে হতো যে, যুক্তরাষ্ট্রে প্রবেশের ৩০ দিনের মধ্যেই তারা হেলথ ইন্স্যুরেন্স করতে সক্ষম হবেন অথবা নিজস্ব অর্থে চিকিৎসা গ্রহণে কোনও সমস্যা হবে না, যে সামর্থ্য তাদের রয়েছে। এটি ছিল ট্রাম্পের এযাবৎকালের সর্বশেষ একটি পদক্ষেপ অভিবাসনের বিরুদ্ধে। এর আগে, আরও কয়েকটি পদক্ষেপকে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আটকে দেওয়া হয়েছে।

সর্বশেষ এই বিধি কার্যকর হলে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশির পক্ষে পারিবারিক কোটায় যুক্তরাষ্ট্রে আসার সুযোগ সংকুচিত হয়ে পড়ত বলে জানিয়েছেন অভিবাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV