Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নজরুল একাডেমী অব ইউএসএ’র ক্রেষ্ট-সনদপত্র বিতরণ বিজয়ী শিশু কিশোরদের

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: November 3, 2019 | 1:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ জুইশ সেন্টারে ২৫ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল নজরুল একাডেমী অব ইউএসএ’র একটি ভিন্নধর্মী অনুষ্ঠান। শুধুমাত্র শিশু কিশোর আর নতুন প্রজন্মকে নিবেদন করা এমন একটি অনুষ্ঠান প্রশংসার দাবী রাখে। গত সেপ্টেম্বর মাসে নজরুল একাডেমী আয়োজন করেছিল সারাদিনব্যাপি একটি স্বার্থক নজরুল মেলা’র, সেই মেলা উপলক্ষ্যে শিশু কিশোরদের জন্য অনুষ্ঠিত হয় আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতার। সেই সব প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেষ্ট এবং অন্যন্য অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরণের উদ্দেশ্যেই এই স্বতন্ত্র অনুষ্ঠানটির আয়োজন।

শুরুতেই হলভর্তি দর্শকদের উদ্দ্যশ্যে নজরুল একাডেমীর সাধারন সম্পাদক কবি ও ছড়াকার শাহ আলম দুলাল অনুষ্ঠানটির পরিচিতি ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির নির্মানে সুঠাম গাঁথুনীর ভিত থাকায় কোন অতিরিক্ত সময় ক্ষেপনের কারণ ছিল না। এতে দর্শকমন্ডলী নিবিষ্ট মনোযোগে অনুষ্ঠানটি উপভোগ করতে পেরেছেন। দুই ভাগে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বেছিল ২৫ জন বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার (ক্রেষ্ট) বিতরণ এবং উপস্থিত অন্যান্য অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরণ। পুরো এই পর্বটি পরিচালনা করেন সাধারন সম্পাদক শাহ আলম দুলাল। প্রায় ৪৫ জন প্রতিযোগির মধ্যে পর্যায়ক্রমে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করতে মঞ্চে আসেন মুত্তালিব বিশ্বাস, মহিউদ্দীন ওমর, আলী এ শিকদার, কিউ জামান, সাহিদা আরবি, আজিজুল হক মুন্না, রুমা আলম, আলী সাইয়েদ টিপু, হাফিজা বেগম, রোখশান আরা, মোহাম্মদ নজরুল ইসলাম ও রাগীব আহসান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV