Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের সমাবেশ থেকে পারভেজ সাজ্জাদকে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাধারণ সম্পাদক করার দাবি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: November 5, 2019 | 1:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্র আয়োজিত সমাবেশ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার সহ দেশে ফিরে যাওয়ার অনুকুল পরিবেশ সৃষ্টির দাবি জানান হয়েছে।

সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ সালাম বলেছেন, একটা হিংসাত্মক রাজনৈতিক মামলায় দেশনেত্রী বেগম জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। তার জামিন দেয়া হচ্ছে না। সকল মানুষের আজ চাওয়া হচ্ছে দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি এবং তার সুস্থতা। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে আনতে হবে। এ জন্যে দেশ ও প্রবাস থেকে একযোগে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ইত্যাদি গার্ডেন পার্টি হলে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে
আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ সালাম।

তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি পারভেজ সাজ্জাদের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ ও আলহাজ্ব সোলায়মান ভূইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন।
ঢাকা থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল নোমান।
সংগঠনের সাধারণ সম্পাদক খলকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এবাদ চৌধুরী, জাহাঙ্গীর সরওয়ার্দী, আহবাব হোসেন চৌধুরী, মুক্তাদির হোসেন, আবু তাহের, মতিউর রহমা লিটু, বদরুল হক আজাদ, শোহেব আহমদ, খোরশেদ আলম, আহসান উল্লাহ মামুন, হাসান আহমেদ, শরিফ আহমেদ, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, জহির উদ্দিন, মনিরুল ইসলাম, শফি উদ্দিন আহমেদ, মো. হানিফ, শফিকুল ইসলাম উজ্জ্বল, সাইফুদ্দিন, বেলাল আহমেদ, আরিফ, ফখরুল, আমানত, মান্নান খান, হাসান, আনোয়ার জাহিদ, মুক্তাদির হোসেন, নাজের চৌধুরী, রিংকু, মো. জোবায়ের, হোসেন আহমেদ, ফাহিম, অপু, সুমন আহমেদ, আহমেদ সালমান, শামসুল আলম, আবদুল মান্নান, মোহাম্মদ আলী রকি, ইসমাইল হোসেন, আব্দুর রহিম, গাজিরুল আলম, শরিফ উদ্দিন, মো. আলম প্রমুখ।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান, ঢাকার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার জন্য দোয়া মুনাজাত করা হয়।
বক্তারা শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত প্রবাস থেকে আন্দোলন চালিয়ে যাবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ডা. মজিবুর রহমান মজুমদার অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার মুক্তি দাবি জানিয়ে বলেন, স্বৈরাচারী সরকার ১৯৭৫ সালের মতো আবারও একদলীয় সরকার ব্যবস্থা কায়েমের অপচেষ্টায় লিপ্ত। তাদের সে অপচেষ্টা ব্যর্থ হবে। আগেও তারা ব্যর্থ হয়েছিল।
আব্দুল লতিফ স¤্রাট বলেন, মহা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াকে মুক্ত করতে হবে।
পারভেজ সাজ্জাদ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, তারেক রহমান বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেতা। তাকে মামলা, জেল জুলুমের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। কোন যড়যন্ত্রই তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। অচিরেই তারেক রহমান নির্দোষ প্রমাণিত হয়ে বীরের বেশে দেশে গিয়ে দেশের হাল ধরবেন। তারেক রহমানের নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তিনি বলেন, দেশনেত্রী বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।
সভায় কয়েকজন বক্তা যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের দাবী জানান। এসময় তারা সাবেক ছাত্র নেতা পারভেজ সাজ্জাদকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাকে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাধারণ সম্পাদক করারও দাবি তোলেন।
সমাবেশে থেকে সরকারের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। তারা খালেদা জিয়াসহ বিএনপি নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV