Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নির্বাচন ভন্ডুল, কমিটি বিলুপ্তি! (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: November 5, 2019 | 9:04 AM

https://www.facebook.com/USANewsNY/videos/763089534134339/

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নির্বাচন ভন্ডুল হয়ে গেছে। আপনা-আপনিই বিলুপ্তি ঘটেছে বর্তমান কার্যকরী কমিটির। গত ৩ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আসাদ-শিহাব প্যানেলের ফি সহ দাখিলকৃত মনোনয়ন পত্র ফেরত প্রদানকালে এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মনির-মনাফ প্যানেল এবং অন্য দু’কমিশনার আমিরুল ইসলাম হিরন ও শমসিদ খানের অসহযোগিতার কারণেই নির্বাচনটি ভন্ডুল হয়ে যায়। ইফতেখার সিরাজ জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মনির-মনাফ প্যানেল নির্বাচনে অংশ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে তাদের প্যানেলের ফি সহ দাখিলকৃত মনোনয়ন পত্র আগেই ফেরত নিয়ে নেয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা ইফতেখার সিরাজ জানান, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র নির্বাচনে চূড়ান্ত তালিকানুযায়ী মোট ভোটার ৬৮৮জন। এর মধ্যে সাধারণ সদস্য ৬০২ জন এবং আজীবন সদস্য রয়েছেন ৮৬ জন। তিনি জানান, গঠনতন্ত্র মোতাবেক তাকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য দু’কমিশনার হচ্ছেন আমিরুল ইসলাম হিরন ও শমসিদ খান।

ইফতেখার সিরাজ জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনির-মনাফ এবং আসাদ-শিহাব দু’টি প্যানেল মনোনয়ন পত্র দাখিল করে। কিন্তু মনোনয়ন পত্র দাখিলের পর থেকেই মনির-মনাফ প্যানেল অযৌক্তিক দাবি-দাওয়া সহ নির্বাচন কমিশনকে নানাভাবে অসহযোগিতা করা শুরু করে। গঠনতন্ত্রের তোয়াক্কা না করে তাদের সাথে হাত মেলায় দু’কমিশনার আমিরুল ইসলাম হিরন এবং শমসিদ খানও। এক পর্যায়ে মনির-মনাফ প্যানেল নির্বাচনে অংশ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে তাদের প্যানেলের ফি সহ দাখিলকৃত মনোনয়ন পত্র ফেরত নিয়ে নেয়। এজন্য তিনি আসাদ-শিহাব প্যানেলের ফি সহ দাখিলকৃত মনোনয়ন পত্রও ফেরত দিয়ে দেন। এর মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ ভন্ডুল হয়ে যায়। যথাসময়ে নির্বাচন না হওয়ায় এবং ইতোমধ্যে বিদায়ী সভাপতি হাজি মনির আহমেদ এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফের নের্তৃত্বাধীন কার্যকরী কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় গঠনতন্ত্র মোতাবেক এই কমিটির আপনা-আপনিই বিলুপ্তি ঘটেছে। তিনি বলেন, কার্যত: বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি বর্তমানে কমিটি শূণ্য।

আসাদ-শিহাব প্যানেলের ফি সহ দাখিলকৃত মনোনয়ন পত্র ফেরত প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, উপদেষ্টা আলমাছ আলী, মাস্টার খলিলুর রহমান, মখন মিয়া, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মো: আবদুল বারী সিকদার, ছালিক সিকদার, আবদুল খালিক, চমক আলী ও রফিক আহমেদ।
আতাউল গনী আসাদ ও আবুল আলমের পরিচালনায় এবং প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পদত্যাগী উপদেষ্টা মো: আবদুল হাই।

অন্যদের মধ্যে উপদেষ্টা আলমাছ আলী তার বক্তব্যে মনির-মনাফ প্যানেলের অগঠনতান্ত্রিক কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি প্রবাসের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতিকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আকুল আবেদন জানান।
এসময় আরো ছিলেন ছমির উদ্দিন, ফারুক আহমেদ, ফারুক কবির, খোয়াজ আলী, মাওলানা সিহাব উদ্দিন আহমেদ, শেখ নজরুল ইসলাম, আব্দুস শহীদ, মাশুক আহমদ, হীরা মিয়া, সোহেল আহমেদ, লুৎফুর রহমান, ইসলাম উদ্দিন, আবদুল মতিন, সাহেদ আহমেদ প্রমুখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV