Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

‘ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এ্যান্ড কালচারাল এক্সপো’তে স্বীকৃতি পেলেন বাংলাদেশী আমেরিকান আতিক

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: November 6, 2019 | 5:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এ্যান্ড কালচারাল এক্সপো’তে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন বাংলাদেশী-আমেরিকান ব্যবসায়ী-সংগঠক আতিকুর রহমান আতিক। ৫ নভেম্বর মঙ্গলবার আতিককে ঐ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের হোস্ট ‘ব্রাউয়ার্ড কাউন্টি কমিশনার’ অফিসের ভাইস মেয়র ড্যালে ভি.সি. হোলনেস এবং পাওলা আইজ্যাক বারাইয়্যা বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। উল্লেখ্য, গত ৯ এবং ১০ অক্টোবর অনুষ্ঠিত ঐ আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশসহ ১৩২ দেশের স্টল দেয়া হয়। ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত সেমিনার-সিম্পোজিয়ামের পাশাপাশি এসব দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। শুধু তাই নয়, পণ্যের পাশাপাশি এসব দেশের খাদ্য-স্টলও ছিল। অর্থাৎ বহুজাতিক এই উৎসবে ব্যবসা-বাণিজ্য প্রসারের পাশাপাশি সম্প্রীতির বন্ধন সুসংহত করার একটি প্রয়াসও পরিলক্ষিত হয়েছে।

আরো উল্লেখ্য, ৫২ দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের সমন্বয়ে ফ্লোরিডাভিত্তিক ‘বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে আতিকুর রহমান বরাবরই বাংলাদেশে বিনিয়োগে অপূর্ব সুযোগ সম্পর্কে সকলকে অবহিত করেন। বেশ কটি দেশের বিনিয়োগে আগ্রহীদের সাথেও তার দেন-দরবার চলছে বাংলাদেশে বিনিয়োগের কার্যকর প্রক্রিয়া অবলম্বনের। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV