নিউইয়র্কে চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা, সিলেকশানের মাধ্যমে কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রুকলীন গ্রীনহাউজ রেষ্টুরেন্টে, চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০১৯ গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুর রব চৌধুরী ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী। সভায় ২০১৮ ও ২০১৯ সালের হিসাব, নজরুল ইসলামকে প্রধান এবং তাজুল ইসলাম ও এম এ খায়েরকে সহকারী করে নির্বাচন কমিশনের অনুমোদন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসার সরোয়ার বি সালাম সহ বক্তব্য রাখেন সিঃ সহ-সভাপতি মো: আলী, আবুল হোসাইন, তাজু মিয়া, জাহিদ মিন্টু, এম এ খায়ের, এন আমিন, তাজুল ইসলাম,আনোয়ারুল আজিম, মইনুল আলম বাপ্পী, মোসারফ হোসেন, মীর কাশেম, জাহাঙ্গীর আলম, সায়েদ আহমেদ খান ও নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে সংগঠনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সংগঠনের প্রথম সভাপতি হাজী ওবায়দুল হক, দ্বিতীয় সভাপতি প্রফেসার সরোয়ার বি সালাম ও তৃতীয় আবদুর রব চৌধুরী। তিনি ২০১১ সালে ক্ষমতা ছাড়ার সময় ২৬,৩২৬.০০ ডলারের মধ্যে ১০ হাজার ডলার দারুল জান্নাহ মসজিদকে কর্জে হাসানা দেন বাকী ১৬,৩২৬.০০ ডলার পরবর্তী সভাপতি ফকরুল হককে বুঝিয়ে কাগজে সই নিয়ে রাখেন। ফকরুল হকের ব্যবসা প্রতিষ্ঠান ব›দ্ধ হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন সহ-সভাপতি কামাল উদ্দীন। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত উনারা ৫টি পথমেলা সম্পাদক করেন। ২০১২ সালের মেলার আহ্বায়ক ছিলেন আনোয়ার হোসেন, ২০১৩ সালে এন আমিন, ২০১৪ সালে আবারও আনোয়ার হোসেন, ২০১৫ ও ২০১৬ আহ্বায়ক জগলু খন্দকার। সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দীন এন আমিনকে প্রধান করে ইলেকশান/সিলেকশান এর মাধ্যমে নির্বাচন করার ক্ষমতা অর্পন করেন।
সিলেকশানের মাধ্যমে কমিটি গঠন করা সংবিধান বিরোধী। যখন একটা সংগঠন প্রায় বিলুপ্তির পথে কোন প্রতিদ্বদ্ধি থাকেনা এবং সংগঠনের এমন এক অবস্থায় এসে দাঁড়ায় যে সিলেকশান ছাড়া কমিশনারের আর কোন উপায় ছিল না। কমিশনার সদস্যদের নিয়ে কয়েকবার মতবিনিময় করেন। এক জন ব্যতিত সবাই সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করার পক্ষে মত প্রকাশ করেন। ঐ মুহুর্তে আবদুর রব চৌধুরীর দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতা থাকার কারনে তার অনিচ্ছা সত্ত্বেও প্রায় এক প্রকার জোর পূর্বক তাকে দায়িত্ব দিয়ে কমিশন কমিটি গঠন করেন। তার দায়িত্ব নেওয়ার সময় সংগঠনের তহবিলে পান ২,৫৪৪ ডলার। কিন্তু তিনি ২০১১ সালে ক্ষমতা ছাড়ার সময় রেখে আসেন ১৬,৩২৬.০০ ডলার এবং পর পর ৫টি পথমেলা হওয়ার পরও তিনি সংগঠনের তহবিল পান ২,৫৪৪.০০ ডলার। এই তহবিল নিয়ে প্রায় একটা মৃত: সংগঠনকে তার শ্রম, মেধা, দক্ষতা ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ বিশেষ করে রফিকুল ইসলাম পাটোয়ারী, মোঃ এল আলী, মইনুল আলম বাপ্পী ও মীর কাশেম এর সহায়তায় সংগঠনকে চাঙ্গা করে তুলেন। সংগঠনের ইতিহাসে রেকর্ড পরিমান তহবিল ৫১,২৭৭.০০ ডলার সংগ্রহ করেন। এর মধ্যে ৩,৩৭৫.০০ ডলার অপটিমিষ্টের ৫ জন গরীব ছাত্রকে ৫ বছরের জন্য ষ্কলারশীপ দেওয়া হয়। বর্তমানে তহবিলে ৪৭,৯০২.০০ ডলার রয়েছে যার মধ্যে ৮,০০০.০০ ডলার একাউন্ট রিসিভএবল। সভায় সবাই তার ভুয়ষি প্রসংশা করেন। সভাশেষে, সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








