জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার জাতীয় যুব দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে গত ৪ঠা নভেম্বর সোমবার সন্ধ্যায় জাতীয় যুব সংহতির জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাতীয় পার্টি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে পরিচালনা করেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ লিয়াকত আলী, জাপার প্রধান উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা সাবেক কমিশনার মোঃ আলী, জাপার সিনিয়র সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি ডাঃ সেলিম, জাপার সহ সভাপতি রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক আকতার কবির, কোষাধ্যক্ষ জিএম.ইলিয়াছ, জাতীয় যুব সংহতির সহ সভাপতি ওয়াসিম আহমেদ ও বাচ্চু মাহামুদ, জাপার সদস্য নবী হোসেন, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন প্রমুখ।
পৃথিবীর সকল দেশে যুব সমাজ রাষ্ট্র পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। যুবক একজন বৃদ্ধ এর চেয়ে বেশি কাজ করতে পারে। আমাদের দেশের মহান স্বাধীনতার যুদ্ধে যুব সমাজ নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়ে একটি লাল সবুজ পতাকার জন্য। আমাদের ষোল কোটি স্বাধীন বাংলাদেশের স্বাভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকায় পাসপোর্ট নিয়ে এই প্রবাসে বাংলাদেশী জাতি হিসেবে পরিচয় দিয়ে থাকি।
তবে দুঃখের বিষয় কিছু স্বত্বময়ী রাজনৈতিক নেতৃবৃন্দ যুব সমাজকে সন্ত্রাস, জমি দখল, টেন্ডারবাজি, মাদকাসক্তে আসক্ত করে যুব সমাজকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে যান। আজ শিক্ষা সমাজে স্কুল, কলেজ থেকে শুরু করে যুব সমাজের প্রতি মানুষের যে ঘৃণা মনোভাব এসেছে তার জন্য সম্পন্ন দায়ী দেশের স্বার্থলোভী রাজনৈতিক নেতৃবৃন্দদের। রাজনৈতিক নেতৃবৃন্দ যুব সমাজকে ব্যবহার না করলে সুন্দর একটি সমাজ গঠনে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests