Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রথম আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স ১০ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: November 6, 2019 | 10:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ১০ নভেম্বর প্রথম বারের মত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স। এই আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্সের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক নিউইয়র্ক সানিসাইড মুসলিম সেন্টারের ইমাম জুবাইর রাশিদ জানান, নিউইয়র্কে প্রথমবারের মত আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর রবিবার বিকেল ৪টায় জ্যাকসন হাইটস হাটবাজার পার্টি সেন্টারে। সুন্নাহ কনফারেন্সে সভাপতিত্ব করবেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। কনফারেন্সে গুর“ত্বপূর্ণ দীনি বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ ফ্লোরিডা মাসজিদুল মোমিনীন ইমাম ও খতিব আল্লামা আব্দুল হাকীম আজাদী, ম্যানহাটন ইসলামিক কালচারাল সেন্টারের ইমাম ও খতিব শায়েখ সা’দ জালোহ, জ্যামাইকা মুসলিম সেন্টারের ডিরেক্টর ডঃ ইমাম শামছে আলী, মদিনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ইমাম শায়েখ মুফতি আবদুল মালেক, আসসাফা ইসলামিক সেন্টারের খতিব রফিক আহমেদ রেফাহী, আলনুর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল ইমাম মুফতি মোহাম্মদ ইসমাঈল, বাঙলা বাজার জামে মসজিদের ইমাম আবুল কাশেম ইয়াহইয়া, বিএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল রশিদ আহমেদ, আল ইখলাছ ম্যাগাজিনের সম্পাদক আবু সালেহ মোহাম্মদ শোয়েইব। আন্তর্জাতিক এই সুন্নাহ কনফারেন্সে মিডিয়া পার্টনার নিউইয়র্কে প্রথম বাঙলা ইসলামিক টেলিভিশন আই টিভি। কনফারেন্স সমন্বয়কারি আজাদ বাকির, নুরুল হাসান, নওশাদ হোসাইন, আমিনুল ইসলাম চৌধুরি, খাইরুল ইসলাম খোকন ও রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV