নিউইয়র্কের হাডসন সিটিতেও ৩ বাংলাদেশির জয় : বাংলাদেশি ভোটারের সংখ্যা খুবই নগন্য
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক এবং পেনসিলভেনিয়া রাজ্যে ৩ সিটির নির্বাচনে ৬ বাংলাদেশি পুননির্বাচিত হয়েছেন। এরমধ্যে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় প্রবাসে উল্লাস বইছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন নিউইয়র্ক রাজ্যের হাডসন সিটির কাউন্সিলম্যান শেরশাহ মিজান, পেনসিলভেনিয়া রাজ্যের মিলবোর্ন সিটির নূরুল হাসান এবং মাহাবুবুল তাইয়্যেব।
রিপাবলিকানদের ধরাশায়ী করে পুননির্বাচিতরা হলেন পেনসিলভেনিয়া রাজ্যের আপারডারবি সিটির কাউন্সিলম্যান শেখ মো. সিদ্দিক, নিউইয়র্কের হাডসন সিটির দেওয়ান সারওয়ার এবং আব্দুস মিয়া। ৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয় স্থানীয় পর্যায়ের এসব নির্বাচন। উল্লেখ্য, নির্বাচিতরা সকলেই ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী ছিলেন। নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্তান শেরশাহ মিজান হাডসন সিটির ৩ নম্বর ওয়ার্ডের এ্যালডারম্যান (কাউন্সিলম্যানের সমতুল্য) এবং ঢাকার সন্তান দেওয়ান সারওয়ার জয়ী হয়েছেন ২ নম্বর ওয়ার্ডের এ্যালডারম্যান হিসেবে। একইসিটির দুই নম্বর ওয়ার্ডের সুপারভাইজার হিসেবে পুননির্বাচিত হয়েছেন শরিয়তপুরের সন্তান আব্দুস মিয়া।
তারা তিনজন জানান, তাদের সিটিতে বাংলাদেশি তথা দক্ষিণ এশিয়ান ভোটারের সংখ্যা খুবই নগন্য হলেও শ্বেতাঙ্গ এবং অন্য কমিউনিটির লোকজনের সাথে রয়েছে চমৎকার সম্পর্ক। এজন্যে সকলেই আপন করে জয় দিচ্ছেন এবং সকলের অধিকারের প্রতি আমরা সমান খেয়াল রাখছি। নিউইয়র্ক সিটি থেকে ১২৫ মাইল দূরে অবস্থিত হাডসন মূলত: প্রাকৃতিক সম্পদে ভরপুর। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests