যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রী মেহেরুনের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাড়ে ৩৭ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটির ছাত্রী মেহেরুন চৌধুরী (১৯)। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতন হয়েছিলেন মেহেরুন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স দিয়ে তাকে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করেছিল ফিলাডেলফিয়ার পুলিশ। ঘটনার সময় মেহেরুনের ভাই ছিল গাড়িতে। তাকে প্রাথমিক চিকিৎসার পর রিলিজ দেয়া হয়েছে। মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার সন্তান লুৎফর চৌধুরী মিঠুর কন্যা মেহেরুন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে মিলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট নূরুল হাসান জানান, দুর্ঘটনায় মেহেরুনের বিএমডব্লিউর সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ মেহেরুনকে হাসপাতালে নেয়। তার মৃত্যুর সংবাদে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এনআরবি নিউজ
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








