Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নাজমুন নাহারের ১৩৫ দেশ ভ্রমণ : নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়ার অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: November 8, 2019 | 12:20 PM

দিমা নেফারতিতি, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বিশ্বজয়ী নাজমুনকে অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম নারী কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। 

নিউইয়র্কে লং আইল্যান্ড সিটির কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ অফিসে ৭ নভেম্বর সকাল ১১ টায় প্রথম বাংলাদেশি হিসেবে নাজমুন নাহারের দুঃসাহসী এই বিশ্বভ্রমণের অভিযাত্রাকে অভিনন্দন জানান তিনি। এসময় কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা শোনেন নাজমুন নাহারের পৃথিবীব্যাপী বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহনের কাহিনী। বাংলাদেশকে বিশ্বব্যাপী তুলে ধরার পাশাপাশি বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসকে নাজমুনের অনন্য নারী শক্তির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন কনসাল জেনারেল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে নাজমুন নাহার অর্জন করেছেন বহু সমাদৃত আন্তর্জাতিক পিস টর্চ অ্যাওয়ার্ড। অতীতে এই সম্মানে ভূষিত হয়েছেন বিশ্ব শান্তির জন্য কাজ করা মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, মায়া এন্জেলোর মত মনিষীরা।

সাদিয়া ফয়জুন্নেসার সাথে সাক্ষাতে নাজমুন জানান, গত ১৯ বছর ধরে নাজমুন ঘুরছেন পৃথিবীর দেশে দেশে বিশ্ব শান্তির বার্তা নিয়ে। এ পর্যন্ত বাংলাদেশের পতাকা বুকে নিয়ে নাজমুন ভ্রমণ করেছেন পৃথিবীর ১৩৫টি দেশ। 

বাংলাদেশের পতাকা হাতে ইতিমধ্যেই নাজমুন নাহারের ১৩৫ দেশ ভ্রমণের অর্জনকে সাধুবাদ জানান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। এছাড়া তার পরবর্তী দেশ ভ্রমণের জন্য নিরাপদ ও সাবধানে থাকার জন্য পরামর্শ দেন তিনি। 

আলাপচারিতায় নাজমুন জানান, তার জীবন, বেড়ে ওঠা এবং বিশ্বব্যাপী দু:সাহসিক অভিযাত্রার অন্যতম অনুপ্রেরণা যেমন তার বাবা-মা, তেমনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এই গুরুত্বপূর্ণ মুহূর্তের আলাপচারিতায় সাদিয়া ফয়জুন্নেসা নাজমুনকে অনুপ্রাণিত করেন, তার দু:সাহসিক ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বই লিখতে বলেন যা বাংলাদেশের বর্তমান ও আগামী প্রজন্মকে দারুণভাবে উৎসাহিত করবে। 

এরপর যুক্তরাষ্ট্রে নিযুক্ত প্রথম নারী কনসাল জেনারেল ও নাজমুন নাহার পতাকা একসাথে স্পর্শ করে লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সকল মানুষের জন্য শুভ কামনা করেন। পরবর্তীতে সাদিয়া ফয়জুন্নেসা নাজমুনকে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট সার্ভিসের আধুনিকায়ন এবং অধিকতর গ্রাহকসেবাবান্ধব কার্যক্রম ঘুরে দেখান। 

নাজমুন বলেন, সাদিয়া ফয়জুন্নেসার মতো নারীরা আমাদের সমাজের নারীদের বেড়ে ওঠার অপার শক্তি ও সাহস। যুক্তরাষ্ট্রের মতো জায়গায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এই দক্ষ নারী কনসাল সাদিয়া ফয়জুন্নেসা। তার এই দক্ষতাকে আমি শ্রদ্ধা জানাই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV