Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশ সমিতির বাস পিকনিক

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: November 8, 2019 | 4:42 PM

জুয়েল সাদত : সেন্ট্রাল ফ্লোরিডায় প্রথম বারের মত উন্মুক্ত বাস পিকনিক ও কমিউনিটি গেট টুগেদার অনুষ্টিত হল গত ২ রা নভেম্বর। আমার জন্য ছিল একটা বাড়তি অকর্ষন, কারন সেদিন ছিল আমার জন্মদিন। দল মত নির্বিশেষ সকল সংগঠন এর জন্য ছিল অপেন ইনভাইটেশন। বাংলাদেশে সমিতি শহরে একটি নবিন সংগঠন, মাত্র ৫ মাসে বেশ কয়েকটি ভাল অনুষ্টান উপহার দিয়ে প্রমান করল, সদিচ্ছা ও সততা এবং সঠিক নেতৃত্ব বদলে দিতে পারে সমাজ। সিটির ভিন্ন লোকেশন থেকে তিনটি বাস ছাড়ে সকাল ৯ টায়। সময় নিয়ে বাংলাদেশীদের যে দুর্নাম ২রা নভেম্বর ছিল ব্যাতিক্রম। সবাই ৮.৩০ মধ্যে বাসে উঠে বসেন। বাংলাদেশী অধ্যুষিত তিনটি বড় সিটি থেকে তিনটি বাস ছাড়ে সকাল ৯টায় । গন্তব্য সেন্ট্রাল ফ্লোরিডার হানিমুন বীচ । তিনটি বাসের তত্বাবধানে ছিলেন দুজন করে ভলান্টিয়ার, তারা লিষ্ট থেকে সকলের সিট নিশ্চিত করেন সাথে সবার জন্য সকালের নাস্তা। আগে থেকে সকল পরিবারের রেজিষ্ট্রৈশন থাকলেও তিনটি বাসে জয়গা সংকুলান হয় নি। সাড়ে তিন বাসের যাত্রী হিসাবে আমরা তিন বাসে যাত্রা করি । অনেকে মজা করার জন্য সিট থাকা সত্বেও্ দাড়িয়ে নেচে গেয়ে আনন্দ ফুর্তি করে বাস পিকনিক উপভোগ করেন। শহরে বাস পিকনিক অতিতে হয়ে থাকলেও এবারের বাংলাদেশ সমিতির বাস পিকনিক সকলের জ্ন্য উন্মুক্ত থাকায় তা প্রবাসীদের ম্ধ্য অন্যরকম উচ্ছাস ছিল। চম্যকার আয়োজন, সকাল ৯ টায় সবাইকে প্যাকেট ব্রেকফাষ্ট প্রদান করা হয়, ব্রেকফাষ্ট দেখে অনেকে বলেন – এটা আমার ৭ দিন সকালের নাস্তা। তিনটি বাসে ১০৫ টি ফ্যামিলী সর্বমোট ২৫০ জন, অনেকে নিজস্ব গাড়ীতেও যুক্ত হন।। হানিমুন বীচে সকাল ১১.৩০ আমরা পৌছি। চম্যকার আয়োজন, অসাধারন টীম ওয়ার্ক সকল প্রবাসীদের নজর কাড়ে। প্রথমে হানিমুন বীচের পার্কে কিছুটা মশার উপদ্রুপ ছিল, বাঙালীদের বুদ্ধিমত্তায সামান্য আগুন এর উত্তাপ দেয়া মশা উদাও, স্বস্তির নিশ্বাস। দিন ব্যাপী চলে খেলাধুলা ও আড্ডা ও আনলিমিটেড খাবারের ব্যবস্থা সাথে লাইভ গান বাজনা ও কবিতা। ছোট বাচ্চা দের থেকে ‍শুরু করে সকল বয়সীদের নানা্ন ব্যাতিক্রমী খেলাধুলা থাকায় সকল প্রবাসীরা ছিলেন খুশি । বাংলাদেশ সমিতির সংগঠক আনোয়ার হোসেন সেন্টু বেশ কয়েকটি নতুন খেলাধুলার সংযোজন করেন , যা ছিল বাড়তি পাওয়া । তাকে সহযোগীতা করেন মুরাদ হোসেন, নাজিমুউল্লাহ লিটন , ইসহাক আলী. হেলাল আহমদ, শোভন আহমদ, মিজান মোস্তফা প্রমুখ। খেলাধুলার মাঝে মাঝে প্রবাসীরা হানিমুন বীচে ঘুরে বেড়ান। বাংলাদেশ সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, আমাদের চেষ্টা ছিল প্রবাসীদৈর আনন্দ দেবার। সকল প্রবাসীদের উচছাস আমাদের অনুপ্রেরনা। বাংলাদেশ সমিতির সাধারন সম্পাদক জাহিদ বলেন, তিনটি বাসের পিকনিকের আয়োজনে প্রবাসীদের সন্তুষ্টি আমাদের আগামীতে আাউট অব স্টেটে বাস পিকনিক করবো আমরা। আবার সবার দাবী অনুযায়ী শীপ পিকনিক করার ইচছা । হানিমুন বীচে বাস পিকনিকের নানান আয়োজন চলে দুপুর ১২ টা ধেকে সন্ধা ৬ টা পযন্ত। স্বপন অধিকারী ও মোহাম্মদ চৌধুরী রানা গানে ও সুরের র্মুচছনায় মাতিয়ে রাখেন। তিনটি বাস যাত্রা কালে বাসের ভেতর চলে গান আড্ডা ও নৃত্য। সেখানে লাইভের মাধ্যমে চলে লাইভ ব্রডকাষ্ট।

আয়োজকদের সুন্দর ব্যবন্থাপনা সকলের ধন্যবাদ পায় সাধারন প্রবাসীদের নিকট। বাংলাদেশ সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারী জাহিদ অনেক সুন্দর একটি সর্ববৃহদ বাস পিকনিক উপহার দেন যাতে সাধারন প্রবাসীদের কাছে তাদের মুল্যায়ন চোখে পড়ে। আগামীতে যাতে এরকম সুন্দর আয়োজন অব্যহত থাকে এই প্রত্যাশা ব্যাক্ত করেন অনেকে।

পেছনে যারা ছিলেন তাদের নাম না বললে কেমন অপরাধী মনে হবে, আনোয়ার হোসেন সেন্টু, নাজিম উল্লাহ লিটন, জাহাঙ্গীর সরদার, মুরাদ হোসেন, আব্দুল জলিল,সামস ইউ শোভন, ইসহাক আলী, হেলাল আহমদ, শামীম মৃধা, স্বপন অধিকারী, মোহাম্মদ রহমান রানা,জয়নাল চৌ, জালাল আহমদ, জুয়েল সাদত, মিজান মোস্তফা ও মো শফি প্রমুখ। দুপুরে ক্যাটারিং এর মাধ্যমে চমৎকার আইটেমের সুশৃংখল খাবার পরিবেশন করা হয়, ছিল আম ভর্তা সহ বাচ্চাদের নানান খাবার। খাবার তৈরী ও ভর্তা ভাজি তৈরীতে অনেক প্রবাসী মহিলা সদ্স্য সুন্দর পরিবেশন করার জন্য সহযোগীতা করেন। এবারের অন্যরকম পিকনিটি মনে হয়েছে একটা পরিবারের মত। বিকেল ৬ টায় যখন বাস ছাড়ে শহরমুখি তখন প্রত্যেক পরিবারকে শীতের গরম পীঠার বক্স উপহার দেয়া হয়। সবাই গাড়ীতে বসে পীঠা খান। অনেক সুন্দর একটি বাস এর কেক ছিল বাড়তি আকর্ষন, আমার জন্মদিন ও ইউশ হয়ে যায় সেখানে।। তিনটি বাসের আকর্ষনীয় বাস পিকনিক টি অনেককেই আনন্দ দিতে পারায় বাংলাদেশ সমিতি ধন্যবাদ পায়। দু ঘন্টার বাস যাত্রা যাওয়া আসা ও হানিমুন বীচের নজরকাড়া মনোরম দৃশ্যবলি অনেকেই আনন্দিত করে । সংগঠকদের সব বাসের যাত্রীদের আপ্যায়ন ও সঠিক নিয়মে বসার ব্যবস্থা নাস্তা, দুপুরের খাবার ও বিকালের না্স্তার সঠিক সমন্বয় ও সর্বোপরী সকল বয়সীদৈর খেলাধুলা ও পুরষ্কার বিতরনী ছিল চোখে পড়ার মত। বিনা মুল্যে র‌্যাফের ড্রর টিকেট প্রদান ও ৭ টি আকর্ষনীয় পুরষ্কার ছিল বাড়তি পাওনা। সেন্ট্রাল ফ্লোরিডাবাসী একটি অন্য রকম দিন কাটাালেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV