Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বাংলাদেশ ইজ নট এ মিডল ইনকাম কান্ট্রি: ওয়াশিংটনে ’রেইজ দ্যা মাইক’ এর প্রচারনা

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: November 8, 2019 | 11:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বিভিন্ন বাসষ্ট্যান্ডে ’বাংলাদেশ ইজ নট এ মিডল ইনকাম কান্ট্রি’ সম্বলিত বিজ্ঞাপন প্রচার করছে এইডস হেলথকেয়ার ফাউন্ডেশন (এএইচএফ) পরিচালিত এডভোক্যাসি গ্রুপ রেইজ দ্য মাইক (মিডল ইনকাম কান্ট্রি)। প্রচারিত এই বিজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম প্রায় ৪.৮০ ডলার এবং যুক্তরাষ্ট্রের পার ক্যাপিটা ইনকাম প্রায় ১৭২ ডলার। বিশ্বব্যাংকের লগো সম্বলিত এইডস হেলথকেয়ার ফাউন্ডেশন (এএইচএফ) পরিচালিত এডভোক্যাসি গ্রুপ রেইজ দ্য মাইক (মিডল ইনকাম কান্ট্রি) এর এই পোষ্টার এখন ওয়াশিংটন ডিসির বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে।

এইডস হেলথকেয়ার ফাউন্ডেশন (এএইচএফ) পরিচালিত এডভোক্যাসি গ্রুপ রেইজ দ্য মাইক (মিডল ইনকাম কান্ট্রি) এর মতে বিশ্বব্যাংকের গৃহীত বিভিন্ন নীতির সমালোচনা করে ব্যাংকের ওয়াশিংটনস্থ হেডকোয়ার্টার এর সামনে বিক্ষোভও করেছে। তাদের মতে, বিশ্বব্যাংকের গৃহীত বিভিন্ন নীতির ফলে খুব শীঘ্রই মধ্য-আয়ের দেশগুলিতে অনেক সেবামুলক নাগরিক সমাজ সংগঠনকে বন্ধ করতে বাধ্য করতে পারে। কারণ আন্তর্জাতিক দাতাসংস্থাগুলি বিশ্বব্যাংকের এই নীতির ফলে স্বল্প-উন্নত দেশগুলি থেকে তাদের সহযোগিতা ও সমর্থন সরিয়ে নিতে পারে। একই সঙ্গে এইচআইভি এবং যক্ষ্মার মতো প্রাণঘাতী রোগীরা নিম্ন-আয়ের দেশগুলির রোগীদের তুলনায় ওষুধের জন্য ১০ গুণ বেশি মুল্য দিতে বাধ্য হবে। যদিও নি¤œ আয়ের দেশ ও মধ্যম আয়ের দেশের মধ্যে দৈনিক আয়ের পার্থক্য ১ ডলারের কিছু বেশি হবে।

এইডস হেলথকেয়ার ফাউন্ডেশন (এএইচএফ) পরিচালিত এডভোক্যাসি গ্রুপ রেইজ দ্য মাইক (মিডল ইনকাম কান্ট্রি) এর মতে বিশ্বব্যাংকের গৃহীত বিভিন্ন নীতি দারিদ্র্য বিমোচনের বিপরীত প্রভাব রয়েছে। মাইক (মিডল ইনকাম কান্ট্রি) এখন বিশ্বের ৭৫% দরিদ্র এবং এইচআইভি সহ বিশে^র দুই-তৃতীয়াংশ লোক এর ঘর হিসাবে বিবেচিত হচ্ছে।

এইডস হেলথকেয়ার ফাউন্ডেশন (এএইচএফ) পরিচালিত এডভোক্যাসি গ্রুপ রেইজ দ্য মাইক (মিডল ইনকাম কান্ট্রি) এর এই প্রচারনা নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশে দূতাবাসের সাথে যোগাযোগ করলে দূতাবাসের একজন শীর্ষ কর্মকর্তা জানান, তারা এই ব্যাপারে কিছুই জানেন না। তবে দূতাবাস এ ব্যাপারে অনুসন্ধান করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ