আমেরিকান স্বপ্ন পূরণে বাদলের এগিয়ে চলার ২১ বছর : জুতার দোকানের সেল্সম্যান’ থেকে ‘আরএলবি গ্রুপ অব কর্পোরেশন’র কর্ণধার (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : আকতার হোসেন বাদল। যুক্তরাষ্ট্রে বাঙালী কমিউনিটিতে নামেই সমধিক পরিচিত। মূলধারায়ও ব্যাপক পরিচিতি ঘটাতে সক্ষম হয়েছেন এই বাংলাদেশেী-আমেরিকান। জানা যায়, চাঁদপুরের সন্তান আকতার হোসেন বাদল স্টুডেন্ট ভিসায় আসেন যুক্তরাষ্ট্রে। লেখা-পড়া শেষ করে নেমে পড়েন কঠিন জীবন সংগ্রামে।

সেল্সম্যান’র কাজ নেন নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি জুতার দোকানে। সেই দোকানেই পরিচয় ঘটে স্থানীয় একজন জনপ্রতিনিধির সঙ্গে। পরিচয় থেকে সান্নিধ্য। ওই জনপ্রতিনিধির পরামর্শেই শুরু করেন কন্সট্রাক্শন ঠিকাদারি। গড়ে তোলেন ‘আরএলবি জেনারেল কন্সট্রাকশন’ নামে একটি কন্সট্রাক্শন প্রতিষ্ঠান। নিরলস শ্রম, সততা ও নিষ্ঠার গুণে আর পেছনে ফিরে তাকাতে হয় নি কর্মপাগল আকতার হোসেন বাদলকে। যেখানেই হাত দিয়েছেন সেখানেই ফলেছে সোনা। নিউইয়র্ক সিটি এবং স্টেটের কন্ট্রাক্টর হিসেবে অতি অল্প সময়েই খ্যাতি অর্জন করে তার মালিকানাধীন ‘আরএলবি জেনারেল কন্সট্রাকশন’। বাড়তে থাকে তার ব্যবসায় পরিধি। সাফল্যের ধারাবাহিকতায় ‘আরএলবি জেনারেল কন্সট্রাকশন’ রূপ নেয় ‘আরএলবি গ্রুপ অব কর্পোরেশন’ এ।

‘আরএলবি গ্রুপ অব কর্পোরেশন’র কর্ণধার আকতার হোসেন বাদল নিজেই তুলে ধরেন আমেরিকান বহুজাতিক সমাজে তার উত্থানের সেই গল্প। তিলে তিলে গড়ে ওঠা ২১ বছরের সাফল্য গাঁথা। ব্যবসায় পথ-পরিক্রমায় নানা ঘটনা তুলে ধরে বাদল জানান, নিজের ‘আরএলবি জেনারেল কন্সট্রাকশন’ কাজের জন্যে বিভিন্ন স্টোর থেকে প্রয়োজনীয় সব কাঁচামাল ক্রয় করতে হতো উচ্চমূল্যে। সেই বিষয়টি গভীরভাবে অনুধাবন করেই অতি সম্প্রতি নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে সানরাইজ হাইওয়েতে গড়ে তোলেন ‘সেইফটি হার্ডওয়্যার’ নামে একটি স্টোর। এর পর থেকে কন্সট্রাকশন’ কাজের প্রয়োজনীয় কাঁচামালের যোগান হয় নিজ স্টোর থেকেই। ব্যাপক সাশ্রয় হয় পণ্য মূল্য। বাড়ে প্রফিটও।

মূলধারার ব্যবসায়ী আকতার হোসেন বাদল জানান, এর আগে কন্সট্রাকশন কাজের সূত্রে পানামা, ডমিনিকান রিপাবলিক এবং ব্রাজিল থেকেও প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রি আমদানি শুরু করে আরএলবি গ্রুপ। চীনের সাথেও রয়েছে তার ব্যবসা। ব্যবসার পরিধি বেড়ে চলেছে অন্যান্য দেশেও।

এদিকে, গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আমেরিকান স্বপ্ন পূরণে এগিয়ে চলার ২১ বছর পূর্তি উৎসব করেছে ‘আরএলবি গ্রুপ অব কর্পোরেশন’। নিউইয়র্কের কুইন্সে নর্দার্ণ বুলেভার্ডে বিলাসবহুল একটি পার্টি হলে বর্ণাঢ্য আয়োজনে গ্রুপটি কেক কেটে উদযাপন করে ২১ বছর পূর্তি উৎসব। অনুষ্ঠানে ‘আরএলবি গ্রুপ অব কর্পোরেশন’র কর্ণধার আকতার হোসেন বাদলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করে আমেরিকার কন্সট্রাকশন সেক্টরের খ্যাতনামা কয়েকটি কোম্পানি। এসময় ‘আরএলবি গ্রুপ অব কর্পোরেশন’ এবং এর কর্ণধার আকতার হোসেন বাদলকে নিয়ে নানা অভিব্যক্তি ব্যক্ত করেন এসব খ্যাতনামা ব্যবসা-কন্সট্রাকশন কোম্পানী এবং এমটিএ’র শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে আমেরিকায় মহাসড়ক, সেতু এবং এয়ারপোর্ট নির্মাণে খ্যাতনামা ‘টুলি গ্রুপ কোম্পানী’র কর্ণধার টম টুলি ‘আরএলবি গ্রুপ অব কোম্পানী’কে ক্রেস্ট প্রদানকালে বলেন, ‘সততা, নিষ্ঠা আর একাগ্রতার মাধ্যমে ভাগ্য বদলে আকতার হোসেন বাদল অনুকরণীয় দৃষ্টান্ত। ব্যবসায়ী আকতার হোসেন বাদলের মাধ্যমে বাংলাদেশী-আমেরিকানদের সম্পর্কে তাদের কোম্পানির চমৎকার একটি ধারণা জন্মেছে।

অনুষ্ঠানে বাদলকে ক্রেস্ট প্রদান করেন কন্সট্রাকশন সেক্টরে খ্যাতনামা আরেকটি কোম্পানি ‘এইচএইচজেআর’র কর্ণধার হেনরী হিন্টন জুনিয়রও। এ সময় তিনি বলেন, ল্যান্ড অব অপচুনিটির দেশ হচ্ছে আমেরিকা। সারাবিশ্বের উদ্যমী মানুষেরা এখানে আসেন নিজের ভাগ্য গড়তে। তবে ভাগ্য হাতের মুঠোয় আসে কঠোর শ্রমে। বাদল তেমনই একজন ব্যবসায়ী-যিনি প্রতিটি কাজই পরম নিষ্ঠার সাথে সম্পন্ন করেন।

ডিকিজ ম্যানুফেক্টচারিং কোম্পানীর নির্বাহী কর্মকর্তা মার্ক কারটেনও উচ্ছ্বসিত প্রশংসা করেন আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের সিইও বাদলের। ক্রেস্ট প্রদানের পর তিনি বলেন, ‘ব্যবসায়িক লেন-দেনের মাধ্যমে বাদলের সাথে আমাদের সম্পর্ক এতটাই আস্থার জায়গায় যে, আরএলবির উপর আমাদের কোম্পানীর নির্ভরতা দিন দিন বেড়েই চলেছে।
খ্যাতনামা টিম্বারল্যান্ড কোম্পানীর নির্বাহী কর্মকর্তা ডেভ মারটিন বলেন, আমেরিকান স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাদলের ভূমিকা নবাগতদের জন্যে অনুকরনীয়।

মার্কিন এটর্নী পেরী ডি সিলভার বাদলের ব্যবসায়িক অভিজ্ঞতা-যোগ্যতা ও সামাজিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, বাদলের মত কর্মঠ লোকজনের কারণে বাংলাদেশীরা দ্রুত মূলধারায় সম্পৃক্ত হতে সক্ষম হচ্ছে।
নিউইয়র্ক স্টেটের এমটিএ’র ডেপুটি চীফ ডেনি কামাচো বলেন, কন্সট্রাকশন কাজে অনেক সুযোগ রয়েছে। নিষ্ঠার সাথে কজ করে সে সুযোগ ভোগ করছে আরএলবি।
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘নিষ্ঠার সাথে কাজ করলে সকলেই বাদলের মত ভাগ্য গড়তে সক্ষম হবেন। আর এক্ষেত্রে প্রয়োজন বহুজাতিক সমাজের সাথে নিজেদের সম্পৃক্ততা বাড়ানো। তাহলে ব্যবসার প্রসার ঘটানো যায় খুব সহজে। আরএলবি গ্রুপ অব কোম্পানী হচ্ছে এর অন্যতম উদাহরণ। আর এভাবেই বাংলাদেশীদের ব্যাপারে আমেরিকানদের উচ্চ ধারণা তৈরী হচ্ছে প্রতিনিয়ত।’
এসময় ‘আরএলবি গ্রুপ অব কর্পোরেশন’র সিইও আকতার হোসেন বাদল সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গত ২১ বছর আমি এসব মানুষের যে আন্তরিক সহযোগিতা পেয়েছি তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। তারা নিজ পরিবারের সদস্যের মতই আপন করে নিয়েছে আমাকে। এতে অনেক বড় কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করা কঠিন বলে মনে হয়নি। আশা করি ভবিষ্যতেও তাদের সান্নিধ্যে স্বপ্নের পথ পাড়ি দিতে সক্ষম হবো।’
অনুষ্ঠানে সাংবাদিকরা ছাড়াও আরো ছিলেন, ইকুইপমেন্ট রেন্টাল এ্যাবল’র ভাইস প্রেসিডেন্ট পেরী রোসেন, নিউইয়র্ক টার্প কোম্পানীর কর্ণধার ক্রিস্টফার এরাপিস, স্মার্ট কোসনের আঞ্চলিক ম্যানেজার জিওফ গুইজ, টিডি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রেমন্ড অং, করেণ ঝেং, খ্যাতনামা ব্যবসায়ী ডিন ডেভ, মোহাম্মদ ইফরান, গ্রেবিয়েল সিনাগ্রা, মাজালি পেরু, ক্লাউডিয়া কুইন্টারো, স্যান্ড্রা ইয়োনানা পুলিডো, থমাস এন্দানেসমোরা, চ্যান জুয়ান কুইন, ফ্র্যাঙ্ক ফুয়াদ, মারলন কোলসহ অর্ধ শতাধিক ব্যবসায়ী-এক্সিকিউটিভ।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK