Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: November 9, 2019 | 8:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক শহরের জ্যামাইকায় শৈলী টেবিল টেনিস ক্লাব ও কালচারাল সেন্টারের আয়োজনে সম্প্রতি একটি টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়। টুর্নামেন্টে প্রায় ৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। মোঃ ইমরুল কায়েস ফাইনাল ম্যাচে আসিফ ইকবাল চৌধুরীকে হারিয়ে মেনস ওপেন ইভেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও অন্যান্য ইভেন্টে পদক লাভ করেন সাইফ আজাদ, আবদুল মুকিত, মোহাম্মদ সৌরভ আলম, জাহেদুর রহমান, মোহাম্মদ ইসলাম (রুমন) ও মার্ক লিম। ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এস জে ইনোভেশনের সিইও শাহেদ ইসলাম, বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, বিপিএল ইউএসএর প্রেসিডেন্ট মোঃ সুমন খান, সাজিদ হাসান (প্রাক্তন ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল), ওয়াসেফ চৌধুরী, আদিব মালেক চৌধুরী, তাহমিদ জাওয়াদ, সৈয়দ আবদুল্লাহ, সুলতান মারুফ, ওমর আহমেদ, শামীম ইসলাম, আরিফুর খান, আদনান খান, মহিবুল হাসান, সারা আমিন ও রুম্মান চৌধুরী।

উল্লেখ্য যে, গত সেপ্টেম্বর মাসে উদ্বোধনের পর শৈলী স্বল্প সময়ের মধ্যে বাঙালি কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টেবিল টেনিস কোচিংয়ের পাশাপাশি ক্লাবটি সক্রিয়ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। সম্প্রতি প্রখ্যাত বাংলাদেশী সংগীত শিল্পী সামিনা চৌধুরী শৈলী ক্লাবে একক সংগীতানুষ্ঠান পরিবেশন করেন। মোকাররম আহমেদ শৈলির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং ক্লাবের হেড কোচের দায়িত্ব পালন করছেন। মিঃ আহমেদ অভিভাবকদের তাদের বাচ্চাদের জন্য বিনামূল্যে টেবিল টেনিস কোচিংয়ের এই অনন্য সুযোগটি গ্রহণ করার জন্য অনুরোধ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV