নিউইয়র্কে খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখা খলিল সুইটস অ্যান্ড বেকারী’র উদ্বোধন ১৩ নভেম্বর বুধবার
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখার উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৩ নভেম্বর বুধবার। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬০ মেকগ্র এভিনিউতে খলিল সুইটস অ্যান্ড বেকারী নামে খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখার যাত্রা শুরু হচ্ছে এদিন। বুধবার সন্ধ্যে ৫ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে সুইটস আর বেকারী সামগ্রির নতুন এ শাখাটি। খলিল বিরিয়ানী হাউজ, খলিল হালাল চাইনিজ, খলিল পার্টি সেন্টারের পর রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের গ্রুপ বিজনেসে সর্বশেষ সংযোজন খলিল সুইটস অ্যান্ড বেকারী। সব ধরণের সুস্বাদু মিস্টি সহ বেকারী সামগ্রীর বিপুল সমাহার থাকছে খলিল সুইটস অ্যান্ড বেকারীতে।
খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখেই খলিল বিরিয়ানী হাউজ, খলিল হালাল চাইনিজ, খলিল পার্টি সেন্টারের পাশাপাশি চালু করতে যাচ্ছেন খলিল সুইটস অ্যান্ড বেকারী।
শেফ খলিলুর রহমান সকলকে তার খলিল সুইটস অ্যান্ড বেকারী’র গ্র্যান্ড ওপেনিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, বিগত ২০১৭ সালের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ। এর ৬ মাসের মধ্যেই ২০৬২ মেকগ্র এভিনিউতে খোলা হয় খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখা খলিল হালাল চাইনিজ। এর পাশাপাশি চালু করা হয় খলিল পার্টি সেন্টার।
শেফ খলিলুর রহমান তার সব আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন। যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪০৯-৬৮৪০, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected], ওয়েব সাইট : http://www.khalilbiryani.com
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK