Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য-দক্ষ কর্মীবাহিনী’ শীর্ষক সুধী সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: November 10, 2019 | 11:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘জাতীয় স্কিল ডেভেলপমেন্ট অথরিটি’র চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন বলেছেন, বাংলাদেশের কর্মোপযোগী ৬৫% মানুষের মধ্যে ১৫ থেকে ২৫ বছর বয়সের ৩৫% কে দক্ষ কর্মীতে পরিণত করার কাজ চলছে। এটি সম্ভব হলেই অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮% এরও ওপরে উঠবে, ঘুচে যাবে বেকার সমস্যা। বর্তমানে কর্মক্ষম যুবশক্তির মাত্র ১.০৭%কে দক্ষ কর্মীতে রূপান্তর করা হয়েছে বলে অনেকেই বেকার থাকতে বাধ্য হচ্ছেন। 

৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এনআরবি বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে ‘বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য-দক্ষ কর্মীবাহিনী’ শীর্ষক এক সুধীসমাবেশে ফারুক হোসেন এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশে নতুন ১০০টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এরমধ্যে ১৪টি কাজ শুরু করেছে। জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশের বিনিয়োগে সে সবে শিল্প-কারখানা স্থাপিত হয়েছে। অবশিষ্টগুলোতেও বিদেশী বিনিয়োগে অবারিত সুযোগ-সুবিধা রয়েছে। প্রবাসীরাও সে সুযোগ গ্রহণ করতে পারেন। আমরা সর্বাত্মক সহায়তা দিচ্ছি আন্তরিকতার সাথেই।

যুক্তরাষ্ট্রের এনআরবি বিজনেস এসোসিয়েশনের চেয়ারপার্সন এবং ফোবানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রবাসীদের বিনিয়োগের দিগন্ত আরো প্রসারিত করার  অভিপ্রায়ে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের আলোকপাত করেন বাণিজ্যসচিব ড. জাফরউদ্দিন। বিনিয়োগে আগ্রহীরা ওয়ানস্টপ সার্ভিস পেতে পারেন-তেমন কর্মযজ্ঞ চলছে বলেও উল্লেখ করেন ড. জাফর। তিনি অঙ্গীকার করেন, বিনিয়োগের সকল পরিক্রমায় সহায়তা দিতে বিন্দুমাত্র কার্পণ্য করা হবে না।

সংগঠনের সেক্রেটারি আজহারুল ইসলাম লিটন এবং যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম কলিন্সের সঞ্চালনায় এতে অতিথি বক্তা ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং লেখক-বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী।

অনুষ্ঠানে ফোবানার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন মীর চৌধুরী, বেদারুল ইসলাম বাবলা, নাহিদ মামুন, নার্গিস আহমেদ, গোলাম ফারুক ভূইয়া, ড. জিনাত নবী, মোস্তাক আহমেদ, রাশেদ আহমেদ, আকবর হায়দার কিরণ, আবির আলমগীর, আব্দুল হাই জিয়া, লিটন আহমেদ, সুব্রত তালুকদার, রায়হান জামান, শামসুল আবদীন, জাহাঙ্গির হোসেন, মিনহাজ সাম্মু, আহসান হাবিব প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV