Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

পঁচাত্তরের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে : যুক্তরাষ্ট্র বিএনপির সভায় কন্ঠশিল্পী বেবী নাজনীন

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: November 10, 2019 | 11:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘পঁচাত্তরের ৭ নভেম্বরের চেতনায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে গণতন্ত্রের অকুতভয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্যে। এ নিয়ে কালক্ষেপণের অবকাশ থাকতে পারে না’-এমন অভিমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনাকালে নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেছেন, ৭ নভেম্বরের চেতনায় প্রবাসে বাংলাদেশী জাতীয়বাদি আদর্শে উজ্জীবিতদের পুনরায় দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে আন্তর্জাতিক জনমত সোচ্চার করতে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও কন্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, ‘পঁচাত্তরের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ একদলীয় স্বৈরশাসনের কবল থেকে বহুদলীয় শাসনব্যবস্থায় ফিরেছে।’ ‘এখন সময় এসেছে সেই চেতনায় গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকেও মুক্ত করতে সকল ভেদাভেদ দূরে ঠেলে আন্দোলন রচনার’-উল্লেখ করেন বেবী নাজনীন।

আলোচনা সভায় বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং বিরোধী দলকে নাজেহালের মধ্য দিয়ে পুনরায় বাকশাল কায়েমের যে চেষ্টা চালানো হচ্ছে তা রুখে দিতে দেশ ও প্রবাসের বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহবান জানিয়ে আরো বক্তব্য রাখেন ড. শওকত আলী, আলী ইমাম শিকদার, জসীম ভ’ইয়া, মোশারফ হোসেন সবুজ, রুহুল আমিন নাসির, সাইফুল ইসলাম লিটন, আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং কারাবন্দি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এনআরবি নিউজ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV