Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন সাবেক সভাপতি ও বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমানের

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: November 10, 2019 | 1:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মাহফুজুর রহমান। এক দশক আগে নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারীদের একজন মাহফুজুর রহমান এক বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠা লগ্নে গৃহিত গঠনতন্ত্র যা বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাথে সাজুশ্য রেখে তৈরী হয়েছিলো তা থেকে ক্রমেই সরে আসায় নীতিগত কারনে ক্লাবের সাথে সম্পর্ক রাখা তার পক্ষে আর সম্ভব নয়। 
সর্বশেষ সাধারন সভায় ক্লাব পরিচালনায় গঠনতন্ত্র অনুসরন বিষয়ে মতদ্বৈতার বিষয়ে সন্তোষজনক উত্তর না পাওয়ায় ক্লাবের সাধারন সদস্য হিসাবে তার অধিকার ক্ষুন্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে মাহফুজুর রহমান বলেন, পরিবর্তিত গঠনতন্ত্রকে (যদিও তা পূর্ববর্তী সাধারন সভায় গৃহিত বলে দাবীকৃত কিন্তু যা প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্রের সুস্পষ্ঠ লংঘন) অনুসরন করে সংগঠন পরিচালনার সাথে তিনি কোনভাবেই সহমত পোষন করেন না। সার্বিক পরিস্থিতিতি বিবেচনায় নীতিগত অবস্থান থেকে তাই মাহফুজুর রহমান নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্ণমালা‘র সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য মাহফুজুর রহমান আরো বলেন, ক্লাব পরিচালানার নীতিমালার সাথে তার দ্বিমতের বিষয় এবং সম্পর্ক ছিন্ন করার ঘটনাটি কোন বিদ্বেষপ্রসূত বিষয় নয় এবং তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্যের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। -বিজ্ঞপ্তি

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV