Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির কৃতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ অ্যাওয়ার্ড ও সংবর্ধনা প্রদান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: November 12, 2019 | 8:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ অ্যাওয়ার্ড ও সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক। গত ১০ নভেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা রেস্টুরেন্ট পার্টি হলে বাংলাদেশের হবিগঞ্জ বংশদ্ভূত আমেরিকান মেধাবী শিক্ষার্থীদের ভিন্ন আমেজের সংবর্ধনা অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে। এদিন বাংলাদেশী মেধাবী প্রজন্মের পদচারণায় মুখর হয়ে ওঠে আল আকসা পার্টি হল।

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বিশেষ স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আহবায়ক আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমান, ইভেন্ট কমিটির সদস্য সচিব মিয়া মো: আছকির ও এমডি জয়নাল আবেদীন খান।
ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল বাছীর খান, সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমানের নেত্বত্বে প্রথম বারের মত যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ প্রবাসী নতুন প্রজন্মের মেধাবী ছাত্র-ছাত্রীদের নিউইয়র্কের স্পেশালাইজড্ হাই স্কুলে চান্স পাওয়ায় তাদের আরও উৎসাহিত করার জন্য স্কলারশিপ অ্যাওয়ার্ড ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্পেশালাইজড্ হাই স্কুলে চান্স পাওয়া ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে সার্টিফিকেট সহ ২০০ ডলার স্কলারশীপ প্রদান করা হয়।

স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রাপ্তরা হল : আয়ান চৌধুরী, পিতা- জকীউদদীন চৌধুরী, মিনহাজ অলক, পিতা- মো: আলমগীর মিয়া, সাইদা সোহানা, পিতা- সৈয়দ মাহবুব সুমন, সৈয়দ এম নাকীব, পিতা- সৈয়দ এম নোমান, নিশাত তাসনীম, পিতা মীর খায়ের শামীম, ফায়জা চৌধুরী. পিতা প্রফেসর রহমান চৌধুরী, শাহ ইব্রাহিম সাদেক এবং শাহ ওয়াফি, পিতা শাহ মোহাম্মদ সাদেক।
২০১৯ সালে এসব মেধাবী শিক্ষার্থীরা নিজেদের জায়গা করে নেয় নিউইয়র্ক সিটির স্পেশালাইজড্ হাই স্কুলগুলোতে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান আহবায়ক মহিবুর রহমান বারভূইয়া, নিউইয়র্কের মামুন’স টিউটোলিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, জকিউদদীন চৌধুরী, হবিগঞ্জের প্রথম নিউইয়র্ক বার এর সদস্য এটর্নি সাইদা তাসনীম, নিউইর্ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিব এবং ইনটেল্িজেন্ট সার্জন সৈয়দ মাহবুব সুমন, জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, হবিগঞ্জ কল্যাণ সমিতির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদদীন আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক উপদেষ্টা এড. নাসির উদদীন ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামন্ইা’র সভাপতি ইব্রাহিম বারভূইয়া, নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন এবং সভাপতি সাব্বির হোসেন প্রমুখ।

অন্যদের মধ্যে হবিগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা সৈয়দ আব্দুল ওয়াহেদ, মীর আব্দুল লতীফ, সাবেক সভাপতি কাজী শাব্বীর আহমেদ, নিউইয়র্ক সিটির সিনিয়র বাজেট অফিসার মীর আবুল বাশার সোহেল, ফয়সল আহমেদ, পারভেজ খান, আবুল কালাম, কায়েস চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল ইসলাম, সৈয়দ কাওসার, রোকন হাকিম, মান্না মুনতাসির, নাসের হোসেন, আখলাক আম্বিয়া চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভিভাবক ও অ্যাওয়ার্ড প্রাপ্তরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির এ বিশেষ সম্মাননার কথা। ধন্যবাদ জানান আয়োজকদের।
বক্তারা বাংলাদেশী মেধাবী প্রজন্মের অসামান্য সাফল্যের ভূঁয়সী প্রশংসা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সংগঠনের সভাপতি দেওয়ান বজলু চৌধুরী এবং সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমান সমিতির পক্ষ থেকে অভিভাবক ও অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV